পালাবার পথ নেই, করোনা কোয়ারেন্টাইন ভাঙলেই ধরে ফেলবে অ্যাপ
পালাবার পথ নেই, করোনা কোয়ারেন্টাইন ভাঙলেই ধরে ফেলবে অ্যাপ
পালাবার পথ নেই। কোয়ারেন্টাই ভেঙে পালাতে গেলেই ধরে ফেলবে অ্যাপ। এমনই নতুন পন্থা নিচ্ছে সরকার। কারণ কোয়ারেন্টাই ভেঙে ঘুরে বেরানোর কারণেই গত একমাসে ভারতে করোনা সংক্রমণ ছড়িয়েছে। ভারতের টেলিগ্রাফ আইন প্রয়োগ করে বিভিন্ন টেলিকম সংস্থাগুলির কাছে এর জন্য সাহায্য চেয়েছে সরকার। তৈরি করা হয়েছে জিও ফেনসিং অ্যাপ। যাতে কোয়ারেন্টাইনে থাকা রোগী পালানোর চেষ্টা করলে ১৫ মিনিটের মধ্যে ট্র্যাক করে ফেলা যাবে।

কোয়ারেন্টাইন ভাঙলেই ধরে ফেলবে অ্যাপ
কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে রাস্তায় বেরিয়ে পরেছিলেন করোনা আক্রান্তরা। যার জেরে ভারতে সংক্রণণ ছড়িয়েছে। সেই সংখ্যা এখন ২০০০ অতিক্রম করেছে। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের পথে হাঁটতে হয়েছে গোটা দেশকে। কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে কেউ যাতে বেরিয়ে না পরেন সেকারণে নতুন একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যাকে কোয়ারেন্টাই ভাঙা রোগীকে ১৫ মিনিটের মধ্যে ট্র্যাক করা সম্ভব হবে।

কীভাবে কাজ করবে অ্যাপ
জিও ফেনসিং নামে এই অ্যাপটি সব টেলিকম কোম্পানির সহযোগিতায় কাজ করবে। কোয়ারেন্টাইন ভাঙা ব্যক্তির মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাকে চিহ্নিত করে ফেলবে। ৩০০ মিটার পর্যন্ত কার্যকর থাকবে অ্যাপটি। কেরল প্রথম এই অ্যাপটি ব্যবহার শুরু করে। তাতে লাভ হয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় অনেকটাই রাশ টানতে পেরেছে সেই রাজ্য।

লকডাউন ভাঙছেন মানুষ
করোনা সংক্রমণ রুখতে ঘরে থাকতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু তাঁরা কারণে অকারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন। এতে করোনা সংক্রমণের প্রবণতা বাড়ছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজন আঁচ করতে পেরেই এই জিও ফেনসিং অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।












Click it and Unblock the Notifications