প্রবল বর্ষণের আশঙ্কা কেরল-কর্ণাটক! দুর্যোগের সতর্কবার্তা আইএমডির
প্রবল দুর্যোগের আশঙ্কা দেশের একাধিক জায়গায়। অন্ধ্র উপকূল বরাবর কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচরি সহ বিস্তীর্ণ অঞ্চলে শুরু হতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি। এমই তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

কোন কোন এলাকায় বৃষ্টি র সম্ভাবনা
দক্ষিণ ভারতের , কর্ণাটকর, কেরল, তামিলনাড়ু ছাড়াও, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, অরুণাচল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, অসমের মতো রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আইএমডি।

আরবসাগর উপকূলে নিম্মচাপ
আরব সাগরে পূর্ব-কেন্দ্রীয় এলাকাতে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কেরলের কাবেরীর জলসীমা বিপদসীমা ছাড়িয়ে বইতে শুরু করে দিয়েছে।

বঙ্গোপোসাগরেও নিম্নচাপ
বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী থেকে ভারীতর বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications