'দিল্লিকে যদি ইসলামিক স্টেট না বানাতে চাইলে ...' ,বিজেপির গিরিরাজ ফের খবরে

'দিল্লিকে ইসলামিক স্টেট না বানাতে চাইলে ...' ,বিজেপির গিরিরাজ দিলেন কোন পরামর্শ

বহু প্রতিক্ষিত ২০২০ দিল্লি নির্বাচনের ভোট গ্রহণ আজ। আর তারপর মঙ্গলবারই প্রকাশ্যে আসতে চলেছে দিল্লির মানুষ কাকে চাইছেন, তার বার্তা। গড় ধরে রাখার লড়াইয়ে যেমন একদিকে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল অন্যদিকে, মহারাষ্ট্র, ঝাড়খন্ড খুইয়ে দিল্লি নিয়ে মরিয়া চেষ্টায় রয়েছেন অমিত শাহ। এমন পরিস্থিতিতে দিল্লির ভোটগ্রহণের মাঝেই ফের একবার বিতর্কিত বার্তা গিরিরাজ সিংয়ের।

শাহিনবাগ ও গিরিরাজ

শাহিনবাগ ও গিরিরাজ

দিল্লিতে শাহিনবাগ নিয়ে গিরিরাজ সিংয়ের বক্তব্য বারবার প্রকাশ্যে এসেছে আগেও। তবে নির্বাচনের দিনের পারদ চড়িয়ে গিরিরাজ সিং এদিন বলেন, ' শাহিনবাগের সমর্থকরা কেজরিওয়ালকে ভোট দিতে এগিয়ে যাবেন। আমার দিল্লিবাসীদের কাছে আবেদন যে , যদি মনে করেন যে দিল্লিকে ইসলামিক স্টেট হতে দেবেন না , তাহলে বিজেপিকে ভোট দিন।'

শাহিনবাগ নিয়ে গিরিরাজ সিং য়ের বিতর্কিত মন্তব্য

শাহিনবাগ নিয়ে গিরিরাজ সিং য়ের বিতর্কিত মন্তব্য

এর আগে, শাহিনবাগকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন গিরিরাজ সিং। বিজেপির এই নেতার দাবি ছিল শাাহিনবাগে গোপনে 'সুইসাইড বম্বার'দের প্রশিক্ষণ দেওয়া হয়। আর নির্বাচনী ফলাফলের আগে গিরিরাজের এমন মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে যায়।

শাহিনবাগ নিয়ে পরববেশ বর্মান মন্তব্য

শাহিনবাগ নিয়ে পরববেশ বর্মান মন্তব্য

দিল্লি নির্বাচনের প্রচার পর্বের শুরু থেকেই শাহিনবাগ বিজেপি নেতাদের নিশানায় ছিল। শাহিনবাগে উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া নিজের দফতেরর অফিসারের ঘুষের টাকায় বিরিয়ানি বিতরণ করেছেন বলে ভোটের আগের দিনই মন্তব্য করেন বিজেপির হেভিওয়েট তথা বিতর্কিত নেতা পরবেশ বর্মা।

শাহিনবাগ নিয়ে যোগীর মন্তব্য

শাহিনবাগ নিয়ে যোগীর মন্তব্য

এর আগে, যোগী আদিত্যনাথও শাহিনবাগকে নিয়ে ছেড়ে কথা বলেননি। এক কটাক্ষের সুরে যোগী আদিত্যনাথ বলেছিলেন যে, শাহিনবাগে মহিলাদের আর শিশুদের এগিয়ে দিয়ে পুরুষরা কম্বলের নিচে থাকছেন। যে বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় হয় গোটা দিল্লির রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+