ইচ্ছা থাকলেই উপায়.....! প্রমাণ করলেন কাগজ কুড়ানির সন্তান
ইচ্ছা থাকলেই উপায় হয়। যা ফের প্রমাণ করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কৃতি ছাত্র আশারাম চৌধুরী। বাবার পেশা কাগজ কুড়ানো। এহেন আশারাম অল ইন্ডিয়া ইনস্টিটিউ ফর মেডিক্যাল সায়েন্সেস যোধপুরে এমবিবিএস-এ
ইচ্ছা থাকলেই উপায় হয়। যা ফের প্রমাণ করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের কৃতি ছাত্র আশারাম চৌধুরী। বাবার পেশা কাগজ কুড়ানো। এহেন আশারাম অল ইন্ডিয়া ইনস্টিটিউ ফর মেডিক্যাল সায়েন্সেস যোধপুরে এমবিবিএস-এ সুযোগ পেয়েছে।

ফল প্রকাশের তালিকায় নিজের নাম দেখার পর আশারাম জানিয়েছে, এই ফলের জন্য নিজের বাবা-মা ছাড়াও এবং নবোদয় বিদ্যালয় ছাড়াও আর্থিক সাহায্যের জন্য দক্ষিণা ফাউন্ডেশনকে সে ধন্যবাদ জানিয়েছে। সে জানিয়েছে, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই গ্রামের এক চিকিৎসক এই পেশা বেছে নিতে তাঁকে সাহায্য করেছেন।
আশারামের বাবা জানিয়েছেন, দ্বাদশ শ্রেণি পাস করার পর এআইআইএমএস যোধপুরে ছেলে সুযোগ পেয়েছে। পড়াশোনা করানোর মতো প্রয়োজনীয় টাকা না থাকায় সবসময়ই অপরের সাহায্যের ওপর নির্ভর করতে হয়েছে। অতিরিক্ত জেলাশাসক-সহ অন্য অনেকেই তাঁদের আর্থিক সাহায্য করেছেন বলে জানিয়েছেন তিনি।
এক প্রতিবেশী আশারামের অধ্যাবশায়ের প্রশংসা করেছেন। বলেছেন, আলো ছাড়াই পড়াশোনা করেছে আশারাম। একইসঙ্গে অনেক কঠিন কাজ করতে হয়েছে তাঁকে। আশারামকে নিয়ে তাঁরা গর্বিত বলেও জানিয়েছেন ওই প্রতিবেশী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications