Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ লোকসভা ভোটে কংগ্রেস জিতলে কে হবেন প্রধানমন্ত্রী! নাম ঘোষণা খোদ রাহুল গান্ধীর

সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, ২০১৯ লোকসভা ভোটে তাঁকে সামনে রেখেই দল লড়বে। এবং ভোটে দল জিততে তিনিই প্রধানমন্ত্রী হবেন।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থানের বিধানসভা ভোট সব দলের কাছেই অ্যাসিড টেস্ট। সবকিছু ঠিক থাকলে বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে ফের একবার দেখা যাবে নরেন্দ্র মোদীকে। গেরুয়া শিবির ফের ক্ষমতায় এলে তিনিই ফের মসনদে বসবেন। এদিকে কংগ্রেস কাকে সামনে রেখে লোকসভা ভোটে লড়বে তা ফের একবার সরাসরি জানিয়ে দিল। সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, ২০১৯ লোকসভা ভোটে তাঁকে সামনে রেখেই দল লড়বে। এবং ভোটে দল জিততে তিনিই প্রধানমন্ত্রী হবেন।

রাহুলের সম্মতি

রাহুলের সম্মতি

ভোটের প্রচারে কর্ণাটকের বেঙ্গালুরুতে রয়েছেন রাহুল। সেখানে সাংবাদিক সম্মেলেনে ২০১৯ লোকসভা ভোটের পরবর্তী পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি কি প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নে কোনওরকম রাখঢাক না করেই রাহুল বলেছেন, কেন নয়। অর্থাৎ তিনি রাজি আছেন, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন রাহুল।

 কংগ্রেস জিতলে রাহুল প্রধানমন্ত্রী

কংগ্রেস জিতলে রাহুল প্রধানমন্ত্রী

রাহুল বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা তা অনেক কিছুর উপরে নির্ভর করছে। কংগ্রেস কত ভালোভাবে নির্বাচনে লড়ে ফল করে তা গুরুত্বপূর্ণ। এবং যদি সবচেয়ে বড় দল হিসাবে কংগ্রেসের উত্তরণ হয় তাহলে অবশ্যই আমি প্রধানমন্ত্রী হতে রাজি আছি।

রাহুলই প্রধানমন্ত্রী পদপ্রার্থী

রাহুলই প্রধানমন্ত্রী পদপ্রার্থী

এটাই অবশ্য প্রথম নয়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও রাহুল জানিয়েছিলেন, ২০১৯ লোকসভা ভোটে তিনি দলের হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। এবারও জিজ্ঞাসা করায় কোনও রাখঢাক না করেই রাহুল মনের কথা জানিয়ে দিলেন।

মোদী আর নয়

মোদী আর নয়

রাহুলের মতে পরের নির্বাচনে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী মঞ্চ তৈরি হলে বিজেপির নির্বাচনে জেতার কোনও সম্ভাবনা নেই বলেই রাহুল বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এসে দাবি করেছেন। তাঁর মতে, বিজেপি সরকার গড়তে পারবে না। এবং পারলেও মোদী প্রধানমন্ত্রী হতে পারবেন না।

ইয়েদুরাপ্পাকে কটাক্ষ

ইয়েদুরাপ্পাকে কটাক্ষ

কর্ণাটক নির্বাচন নিয়ে রাহুল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ থাকলেও কীভাবে নরেন্দ্র মোদী তাঁর উপরে ভরসা করছেন, সেটা নিয়েও রাহুল কটাক্ষ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+