করোনারোগীদের সেবায় ব্রতী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে নয়া পন্থা জানাল আইসিএমআর

করোনার প্রবল মহামারীতে গোটা বিশ্ব জর্জরিত। পরিত্রাণের পথের খোঁজে সকলেই। কিন্তু সেই ত্রাহি ত্রাহি রবকে উপেক্ষা করেই করোনা-রাক্ষসের মৃত্যুর গ্রাস জারি রয়েছে। এমন অবস্থায় করোনা রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুস্থ রাখতে একাধিক পন্থা বলল আইসিএমআর।

 কীভাবে স্বাস্থ্য়কর্মীদের সুস্থ রাখা যায়?

কীভাবে স্বাস্থ্য়কর্মীদের সুস্থ রাখা যায়?

ICMR জানাচ্ছে ,হাইড্রোক্সিক্লোরোকুইনের ডোজ বাড়িয়ে স্বাস্থ্য কর্মীদের সুস্থ রাখা সম্ভব। সেক্ষেত্রে ৬ টি বা তার বেশি ডোজ যদি স্বাস্থ্যকর্মীরা প্রত্য়েক দিন নেন, তাহলে তাঁদের শরীর সুস্থ রাখা যাবে করোনার প্রবল দংশন সত্ত্বেও।

হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বার্তা

হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বার্তা

আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরেও এমন কোনও প্রমাণ মেলেনি যে, হাইড্রোক্সিক্লোরোকুইনে করোনা সেরে যায় বলে। তবে মার্চে স্বাস্থ্য়কর্মীদের জন্য জারি করা অ্যাডভাইসারিতে বলা হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেন স্বাস্থ্যকর্মীরা হাইড্রোক্সিক্লোরোকুইন নেন।

 শুধু স্বাস্থ্যকর্মী নন, আর কাদের জন্য় এমন সতর্কতা?

শুধু স্বাস্থ্যকর্মী নন, আর কাদের জন্য় এমন সতর্কতা?

শুধু স্বাস্থ্যকর্মী নন, পুলিশ থেকে শুরু করে অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত সকলকেই আইসিএমআর এই ওষুধ নিতে পরামর্শ দেয়। যদিও হাইড্রোক্সিক্লোরোকুইন অনেকক্ষেত্রেই রোগীদের অসুস্থতার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

 ওষুধ কতখানি নেওয়া উচিত?

ওষুধ কতখানি নেওয়া উচিত?

আইসিএমআরের গবেষণায় দেখা গিয়েছে,হাইড্রোক্সিক্লোরোকুইন যাঁরা ৩ টি ডোজ করে নিয়েছেন ,তাঁরা করোনার সংক্রমণের বেশি শিকার হয়েছেন। তুলনামূলকভাবে যে স্বাস্থ্যকর্মীরা হাইড্রোক্সিক্লোরোকুইন নেননি তাঁরা সেভাবে শিকার হননি। এদিকে, যে স্বাস্থ্যকর্মীরা হাইড্রোক্সিক্লোরোকুইনের ৬ টি ডোজ নিয়েছেন তাঁরা তুলনামূলক সুস্থ রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+