ডেল্টার ভ্যারিয়েন্ট পাত্তা দিচ্ছে না ভ্যাকসিনকেও, উদ্বেগের কথা শোনাল ICMR

ডেল্টার ভ্যারিয়েন্ট পাত্তা দিচ্ছে না ভ্যাকসিনকেও, উদ্বেগের কথা শোনাল ICMR

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে থেকে বাঁচবেন না ভ্যাকসিন নিয়েছেন যাঁরা তাঁরাও। আইসিএমআরের গবেষণায় এমনই চাঞ্চল্য করত তথ্য প্রকাশ্যে এসেছে। গবেষকরা দাবি করেছেন ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের পাশাপাশি ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের উপরেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগে মহারাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যে তিন জনের মৃত্যু হয়েছিল তাদের মধ্যে ২ জন ভ্যাকসিনের দুিট ডোজই নিয়েছিলেন।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

করোনার তৃতীয় ঢেউ আসবে ডেল্টা ভ্যারিয়েন্টের হাত ধরেই। আগে থেকেই এই নিয়ে সতর্ক করেছেন গবেষকরা। গোটা বিশ্বেই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক রয়েছে। ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশে ডেল্টা ভ্যারিেন্টের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। ভারতেও রয়েছে সেই তালিকায়। ভারতেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ৬৫ জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ মিলেছে। তার মধ্যে আবার ৩ জন মারাও গিয়েছেন। ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশও মিলেছে। মধ্য প্রদেশের ভোপালে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণে এক জন মারা গিয়েছেন।

ভ্যাকসিন নিলেও ডেল্টা সংক্রমণ হবে

ভ্যাকসিন নিলেও ডেল্টা সংক্রমণ হবে

ভ্যাকসিন নিলেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন চেন্নাইয়ের আইসিএমআরের গবেষকরা। আইসিএমআরের ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব এপিডেমিলজিস্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে করোনা ভ্যাকসিন নিলেই যে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটাবে না এমন নয়। যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের শরীরে যেমন ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঘটাতে সক্ষম, িঠক তেমনই যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের শরীরেও ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াবে। কয়েকদিন আগে মহারাষ্ট্রে যে ২ জন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে মারা গিয়েছিলেন তাঁরাও ভ্যাকিসেনর দুটি ডোজ নিয়েছিলেন।

ভয়ঙ্কর সংক্রামক

ভয়ঙ্কর সংক্রামক

করোনার এখনও পর্যন্ত যেকটা ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক ডেল্টা। একই সময়ের মধ্যে দ্বিগুণের বেশি ব্যক্তির মধ্যে সংক্রমণ ছড়াতে পারে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। সেকারণেই উদ্বেগে রয়েছে গোটা েদশ। করোনার সেকেন্ড ওয়েভের সংক্রমণ কমলেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এখন সকলকে সতর্ক রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। লকডাউন একাধিক জায়গায় খুলে দেওয়া হয়েছে। গোটা দেশে সামগ্রিক ভাবে করোনা সংক্রণ কমলেও ভারতের আর ভ্যালু অনেকটাই বেড়েছে। তাতেই নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

করোনার টিকাকরণে জোর

করোনার টিকাকরণে জোর

করোনার টিকাকরণে জোর
ডিসেম্বর মাসের মধ্যে দেশের টিকাকরণ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। কিন্তু এখনও একাধিক রাজ্যে
করোনা ভ্যাকসিনের সংকট রয়েছে। যদিও মোদী সরকার থার্ড ওয়েভ রুখতে করোনার টিকাকরণে জোর দিতে শুরু করেছে। গবেষকরা আগেও দাবি করেছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটিই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছেন। কিন্তু তার পরেই আইসিএমআরের এই দাবি অনেকটাই উদ্বেগে ফেলেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+