‘আই লাভ কেজরিওয়াল’, লিখে দশ হাজার টাকার জরিমানা, হাইকোর্টের দ্বারস্থ অটো চালক
‘আই লাভ কেজরিওয়াল’, লিখে দশ হাজার টাকার জরিমানা, হাইকোর্টের দ্বারস্থ অটো চালক
অটোতে লেখা ছিল 'আই লাভ কেজরিওয়াল’ (আমি কেজরিওয়ালকে ভালোবাসি)। আর তাতেই পুলিশ অটো চালককে দশ হাজার টাকার জরিমানা ধরিয়ে দিল। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ওই অটো চালক। মঙ্গলবার হাইকোর্ট এ বিষয়ে আপ সরকার, পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব চেয়েছে।

বিচারপতি নবীন চাওলা দিল্লি সরকার, পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অটো চালকের এই জরিমানার বিষয়ে জবাব চেয়ে নোটিশ দিয়েছেন। ওই অটো চালক হাইকোর্টে আবেদন করেছেন যে 'রাজনৈতিক বিদ্বেষ’ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি সরকার–পুলিশের আইনজীবী হাইকোর্টকে জানান যে কেন অটো চালককে দশ হাজার টাকার জরিমানা দেওয়া হল তা খতিয়ে দেখা হোক তারপরই রিপোর্ট জমা দেবে তারা হাইকোর্টে। নির্বাচন কমিশনের আইনজীবী হাইকোর্টকে জানান যে দিল্লি বিধানসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই। যে কোনও ধরনের রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। অটো চালক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশনের আইনজীবীর যুক্তির বিরোধিতা করে অটো চালকের আইনজীবী জানান যে প্রথমত এটা কোনও রাজনৈতিক বিজ্ঞাপন ছিল না এবং যদি তা হয়ও তবে তা কোনও রাজনৈতিক দলের অর্থে নয় বরং অটো চালক খরচ করে ওই বিজ্ঞাপন লাগিয়েছেন। তিনি জানান, কেউ ব্যক্তিগতভাবে বিজ্ঞাপন দিতে চাইলে তাতে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে কোথায়।
তিনি আরও বলেছিলেন যে, ২০১৮ সালে দিল্লি সরকারের জারি করা এই সংক্রান্ত নির্দেশিকা অনুসারে অটোসহ জনসেবামূলক যানবাহনের পেছনে, ডান এবং বাম দিকে রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমতি দেওয়া হয়েছিল। সব পক্ষের থেকে সওয়াল–জবাব শোনার পর হাইকোর্ট ৩ মার্চ আগামী শুনানির আগে জবাব চেয়ে পাঠিয়েছে। অটো চালক তাঁর আবেদনে দেখিয়েছেন যে তাঁর অটোর পেছনে 'আই লাভ কেজরিওয়াল’ ও 'শুধু কেজরিওয়াল’ লেখা রয়েছে।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications