কংগ্রেসের থেকে টাকা নিন, তবে ভোট আমাকে দিন! মন্তব্য আসাদউদ্দিন ওয়েইসির

কংগ্রেসের থেকে টাকা নিন, তবে ভোট আমাকে দিন। এমনই মন্তব্য করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। সোমবার একজনসভায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি কংগ্রেসকে তোপ দেগে আরও বলেন, 'আমার দাম ২০০০ টাকা নয়, তার থেকে অনেকটাই বেশি।'

কংগ্রেসকে কটাক্ষ ওয়েইসির

সোমবার মেদাকের জনসভায় আসাদউদ্দিন বলেন, 'কংগ্রেসের লোকোদের কাছে প্রচুর টাকা রয়েছে। তাদের থেকে সেই টাকাগুলি নিন। সেগুলি আপনারা আমার জন্যেই পাচ্ছেন। তবে ভোটটা আমাকেই দেবেন। তবে ওরা টাকা দিলে সেটা নিয়ে নিন, কোনও অসুবিধা নেই। আমি অবশ্য কংগ্রেসের উদ্দেশ্যে বলতে চাই যে তারা আমার দামটা একটু বাড়িয়ে দিক। আমার দাম শুধুমাত্র ২০০০ টাকা নয়। আমাদ দাম তার থেকে অনেক বেশি।'

মেদাক মিউনিসিপাল নির্বাচনের প্রচারে ওয়েইসি

মেদাক মিউনিসিপাল নির্বাচনের প্রচারে ওয়েইসি

মেদাক জেলার মিউনিসিপাল নির্বাচনের জন্যে প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। সেই প্রেক্ষিতেই সেখানে সভা করতে গিয়েছিলেন আসাদউদ্দিন। এদিকে তেলাঙ্গানার নির্মল জেলার ভাইনসাতে দুই সম্প্রদায়ের মধ্যে সোমবার পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে বলে জানা যায়। দুই সম্প্রদায়ই একে অপরকে লক্ষ্য করে পাথড় ছোড়ে। সেই বিষয়ে আসাদউদ্দিন রাজ্যের কেসিআর-এর সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করার আবেদন জানান।

তেলাঙ্গানার হিংসার ঘটনার নিন্দায় ওয়েইসি

আসাদউদ্দিন বলেন, 'যা হয়েছে তা নিন্দনীয়। আমি অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে সকল দোষীকে ধরার ব্যবস্থা করা হোক। যারা যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদেরকে ক্ষতিপূরণও দিতে চাই। আমি ভাইনসার লোকেদের শান্তি বজায় রাখার আবেদন করছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+