প্রেমিক গোপী'ই সব! বিরিয়ানিতে ঘুমের ওষুধ দিয়ে স্বামীকে খুন, হত্যার পর পর্ন-ভিডিও দেখল স্ত্রী! এ কোন নৃশংসতা?
চাঞ্চল্যকর এক খুনের ঘটনা সামনে এল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। স্বামীকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর যে, বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে শ্বাসরোধ করে খুনটি করা হয়েছে।

অভিযুক্তের নাম লক্ষ্মী মাধুরী। তাঁর স্বামীর নাম লোকম শিবা নাগরাজু। পেশায় তিনি একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানিয়েছে যে, এলাকারই এক যুবক গোপীর সঙ্গে লক্ষ্মীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি টের পাওয়ার পর স্বামী নজরদারি শুরু করেছিলেন। অভিযোগ, তারপরেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে।
তদন্ত অনুসারে, যেদিন ঘটনাটি ঘটেছে সেইদিন রাতে লক্ষ্মী বিরিয়ানি রান্না করেছিলেন। আর সেই বিরিয়ানির সাথে ঘুমের ওষুধ মেশানো হয়। বিরিয়ানি খাওয়ার পর পরই গভীর ঘুমে ঢলে পড়েন নাগরাজু। রাত সাড়ে ১১টা নাগাদ লক্ষ্মীর প্রেমিক বাড়িতে আসে। পুলিশের দাবি যে, তারপরই দু'জনে মিলে নাগরাজুর শ্বাসরোধ করে।
খুনের পর লক্ষ্মীর প্রেমিক এলাকা ছেড়ে চলে যায়। অভিযোগ যে, লক্ষ্মী সারা রাত স্বামীর দেহের পাশেই ঘরে ছিলেন। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, স্বামীর মৃত দেহের পাশে বসেই সারারাত পর্নোগ্রাফি দেখেন লক্ষ্মী। ভোরের দিকে প্রতিবেশীদের ডেকে জানানো হয়ে যে, নাগরাজুর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তবে প্রতিবেশীদের সন্দেহ হওয়ার কারণে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্ত করায়। রিপোর্টে শ্বাসরোধে মৃত্যুর কথা সামনে আসে। তদন্তকারীদের দাবি যে, তারপরই জিজ্ঞাসাবাদ করার পর লক্ষ্মী খুনের কথা স্বীকার করেন। তাঁর বয়ানের ভিত্তিতে প্রেমিক গোপীকেও গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications