Human Trafficking: ২৭৬ জনকে নিয়ে ভারতে এল 'সন্দেহজনক' বিমান! বাকিরা কেন ফিরলেন না জানেন?
Human Trafficking: 'মানব-পাচার' সন্দেহে আটক থাকা বিমান ফিরল ভারতে! আজ মঙ্গলবার ভোরে বিমানটি মুম্বই বিমানবন্দর (Flight Grounded In France Lands In Mumbai) পৌঁছয়। বিমানটিতে ৩০০ জনেরও বেশি যাত্রী ছিল। যার মধ্যে ভারতীয় যাত্রীই ছিল ৩০০ জন।
কিন্তু ভারতে আসা বিমানটি মাত্র ২৭৬ জন যাত্রীকে নিয়েই আসে। যাত্রীদের মধ্যে দুই শিশু-সহ মোট ২৫ জন ফ্রান্সেই থাকার আবেদন জানান। ফলে তাঁদের সে দেশের রেখেই ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে 'মানব-পাচার' সন্দেহে (Human Trafficking) আটক থাকা বিমানটি।

Human Trafficking: কেন ফিরতে চাইলেন না?
ফ্রান্সের আধিকারিকরা জানাচ্ছেন, সোমবার সকালে যাত্রীদের (Human Trafficking) নিয়ে চার্টাড বিমানটির ফ্রান্স থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ বেলায় ভারতে ফেরার পথে বেঁকে বসেন দুই নাবালক সহ ২৫ জন। তাঁরা সবাই ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করার ইচ্ছা প্রকাশ করেন। আর এরপরেই ফ্রান্সে তাদের রেখেই বিমান রওনা হয় ভারতের উদ্দেশ্যে।
তবে ফ্রান্সে আশ্রয়ের জন্য যে ২৭ জন আবেদন জানিয়েছেন তাদের যাবতীয় আবেদন খতিয়ে দেখা হচ্ছে। আশ্রয় চাওয়ার কারণ খতিয়ে দেখা হবে। আর সেই কারণ যদি যথাযথ না হয় তাহলে আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যেতে পারে। অন্যদিকে ভারতে কেন তাঁরা সুরক্ষিত নয় সে বিষয়েও ফ্রান্সের আদালত খতিয়ে দেখবে। এমনটাই জানা গিয়েছে।
Human Trafficking: রয়েছে নির্দিষ্ট আইন
বলে রাখা প্রয়োজন, উদ্বাস্তু এবং অভিভাসীদের থেকে আলাদা হন আশ্রয় প্রার্থীরা। অনেক সময় নিজের দেশে সুরক্ষিত না মনে করলে অন্য দেশের কাছে কোনও নাগরিক আশ্রয়ের আবেদন জানাতে পারেন। অনেক সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলেন এমন নাগরিকরা।
এই আশ্রয়ের আবেদনের জন্যেও নির্দিষ্ট আইন আছে। আর সেই আইন মেনে অবশ্য আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট দেশ। আর এরপরেই আশ্রয়ের বিষয়টি গ্রাহ্য হয়। তেমন ভাবেই ফ্রান্সের কাছে ২৭ জন ভারতীয় আশ্রয়ের জন্যে আবেদন জানিয়েছেন।
বলে রাখা প্রয়োজন, এদিন যে ২৭৬ জন যাত্রী ভারতে (Human Trafficking) ফিরেছেন তাদের সবাইকেই সিআইএসএফের তরফে জেরা করা হয়েছে। ঘটনা কি তা বিস্তারিত সিআইএসএফের তরফে জিজ্ঞেস করা হয় বলেও খবর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications