'মানবাধিকারে বিশেষ নজর দেওয়া হবে', ২৮ তম সেনাপ্রধান হিসাবে দায়িত্বগ্রহণের পরই বক্তব্য নরভানের
ভারতীয় সেনার ২৮ তম প্রধান হিসাবে গতকালই দায়িত্বভার গ্রহণ করেছেন মনোজ মুকুন্দ নরভানে। এরপরই এদিন দিল্লি থেকে তিনি নিজের বক্তব্য রাখবার সময় বারবার মানবাধিকার রক্ষাকে বিশেষ নজর দেওয়ার বার্তা দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, দেশের নতুন সেনাপ্রধান নিজের প্রথম বক্তব্যে কোন কোন ইঙ্গিত দিলেন।
|
কোন বার্তা দিলেন সেনা প্রধান
মনোজ মুকুন্দ নারভানে এদিন দিল্লিতে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবার সময় জানিয়ে দেন যে , মানবাধিকারকে সম্মান দেওয়াই সবচেয়ে বড় বিষয়। আর তিনি জানান, তাঁর নেতৃত্বাধীন সেনা এবার সেই দিকেই নজর দেবে।
|
কোন কোন বিষয়ে জোর দেবে সেনা?
মনোজ মুকিন্দ এদিন স্পষ্ট করে দেন , সেনার উন্নয়নের দিকে এবার থেকে জোর দেওয়া হবে। পাশপাশি , তিব্বতে চিনা সেনা যেভাবে নিজেদের পরিকাঠামো শক্ত করছে তার দিকেও নজর থাকতে চলেছে ভারতীয় সেনার। এছাড়াও ভারতীয় সেনা সীমান্ত পারের সন্ত্রাসকে বন্ধ করবে।
|
শক্তি বৃদ্ধির দিকে নরভানে!
ভারতীয় সেনায় কিভাবে শক্তি বৃদ্ধি করা যায়, তার দিকে নরভানের নজর থাকবে সেনাপ্রধান হিসাবে। আর এই বার্তা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications