শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে 'ভয়ঙ্কর' হুদহুদ

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, যে হুদহুদ এতদিন অতি প্রবল ঘূর্ণিঝড় ছিল, রবিবার দুপুরে অন্ধ্রের উপকূলে আছড়ে পরার পরেই শক্তি ক্রমশ হারাতে শুরু করে। রবিবার রাতেই হুদহুদ দুর্বল হয়ে পড় অনেকটাই। আবহাওয়াবিদরা জানিয়ে দেন হুদহুদ অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার সকালে তার শক্তি আরও কমতে থাকে এবং তা গভীর নিম্নচাপে পরিণত হয়।
বিশাখাপটনমে আবহাওয়া অফিস গত কয়েকদিন ধরে নিয়মিত 'হুদহুদ' নিয়ে তথ্য সরবরাহ করছিল। রবিবারের বিধ্বংসী ঝড়ে আবহাওয়া অফিসের রেডারই ভেঙে পড়ে যায়। ফলে বিশাখাপটনমের হাওয়া অফিস এখন কার্যত বিকলাঙ্গ হয়ে পড়েছে! মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, সেলফোন টাওয়ারগুলি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
আরও পড়ুন : তছনছ বিশাখাপটনমে শুধুই ধ্বংসের ছবি, মৃত পাঁচ, ভাঙল হাওয়া অফিসের রেডার
হুদহুদের ফলে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্র। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চন্দ্রবাবু নাইডু আর্জি জানিয়েছেন এই ঘূর্ণিঝড়কে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করা হোক। একইসঙ্গে কেন্দ্রর তরফে ২০০০ কোটি টাকার ত্রাণের অনুমোদন দেওয়ার আর্জিও জানিয়েছে তিনি।
রবিবার দুপুরে ১৯৫ কিলোমিটার প্রতিঘন্টা গতিবেগে বিশাখাপটনমেক উপকূলে আছড়ে পড়ে হুদহুদ। এর ফলে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশাখাপটনম বিমানবন্দর প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাখাপটনম ছাড়াও ঝড়ে তছনছ হয়েছে বিজয়নগরম, শ্রীকাকুলাম ও পূর্ব গোদাবরী জেলা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications