আপনার ফুসফুসের জোর কতটা! পরীক্ষা করে নিন এই সহজ মাপদণ্ডে

করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে ফুসফুসের গতিবিধি সঠিক রাখা একটি বড় ঘটনা। অনেকেই শ্বাসবায়ু স্বাভাবিক রয়েছে কী না, তা জানতে অক্সিমিটারের সাহায্য নিচ্ছেন। অনেকে আবার প্রাণায়ম বা ব্যায়াম করে শ্বাসবায়ু স্বাভাবিক রাখার চেষ্টায় রয়েছেন।

আপনার ফুসফুসের জোর কতটা! পরীক্ষা করে নিন এই সহজ মাপদণ্ডে

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ ফুসফুসকে কেন্দ্র করে বহু জটিলতা তৈরি করছে। শ্বাসকষ্টে বহু মানুষের প্রাণনাশ হচ্ছে। অক্সিজেনের হাহাকার দেখা যাচ্ছে।

এমন এক অবস্থায়, এক নতুন পদ্ধতিতে আপনার ফুসফুসের জোর আপনি মেপে নিতে পারবেন। জায়ডাস হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে একটি নতুন পোস্ট এনেছে। তাদের টুইটার পোস্টে একটি 'বল' দেখা যাচ্ছে, যা একটি ফুসফুসের ছবিকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। এই বল ঘোরার সময় আপনাকে নিজের শ্বাস চেপে রাখতে হবে। যদি, বল ২ বার ঘোরার সময় আপনার শ্বাস চেপে রাখতে পারেন আপনি, তাহলে বুঝবেন আপনার ফুসফুস স্বাভাবিক। যদি ৫ রাউন্ড বল ঘোরার পরও শ্বাস চেপে রাখেন ,তাহলে জানতে হবে আপনার ফুসফুস 'স্ট্রং'। আর যদি তা ১০ বার ঘোরার পরও আপনি শ্বাস চেপে রাখতে পারেন, তাহলে আপনাকে ধরেই নিতে হেব আপনার ফুসফুস 'সুপারস্ট্রং।'

উল্লেখ্য, দেশে এই মুহূর্তে তুলনামূলকভাবে করোনার সংক্রমণ খানিকটা কমেছে। তবে তা নিয়ে স্বস্তিতে থাকার কথা বলছেন না চিকিৎসকরা। এদিকে, আজকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যায় উল্লেখ যোগ্য পতন হয়েছে। আক্রান্ত হয়েছেন ২,৮১,৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৭৮,৭৪১ জন। তবে কিছুতেই কমছে না মৃত্যুর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১০৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+