কীভাবে আবেদন উজ্জ্বলা যোজনার এলপিজির জন্য, যোগ্যতাই বা কী, একনজরে

কীভাবে আবেদন উজ্জ্বলা যোজনার এলপিজির জন্য, যোগ্যতাই বা কী, একনজরে

দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলির হাতে এলপিজি সংযোগ পৌঁছে দিতে উজ্জ্বলা যোজনা চালু করা হয়েছিল। দেশের সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই প্রকল্প চালু রয়েছে। ২০১১ সালের সেনসার এবং সোশ্যাল ইকনোমিক কাস্ট সেনসাসের ভিত্তিতে এর যোগ্যতা নির্ধারণ করা হয়। এই তালিকায় নাম তুলতে গেলে নির্দিষ্ট যোগ্যতা লাগে। এমজিএনআরইজিএ প্রকল্পে নাম থাকা না থাকার ওপর নির্ভর করে এই প্রকল্পে নামের অন্তর্ভুক্তি।

কীভাবে অনলাইনে মাই এলপিজি উজ্জ্বলা যোজনা লিস্ট চেক করবেন

কীভাবে অনলাইনে মাই এলপিজি উজ্জ্বলা যোজনা লিস্ট চেক করবেন

আপনাকে যেতে হবে সরকারি ওয়েবসাইটে। যেখানে IPPE2 SECC-2011(NREGA BPL LIST) রয়েছে। https://mnregaweb4.nic.in। সেখানকার স্ক্রিনে রাজ্য, জেলা, তহশিল, গ্রাম পঞ্চায়েত উল্লেখ করলেই বিপিএল তালিকা পাওয়া যাবে। যাঁরা কিনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য উপযুক্ত। সব তথ্য দেওয়ার পর সাবমিট বাটন প্রেস করলে লিস্ট পাওয়া যাবে। এরপর একেবারে নিচে গিয়ে ডাউনলোড এক্সেল করলে পুরো তালিকা পাওয়া যাবে। এরপর কন্ট্রোল +এফ বাটন প্রেস করলে ডায়লগ বক্স আসবে। সেখানে নিজের নাম দিয়ে সার্চ করতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যেভাবে আবেদন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যেভাবে আবেদন

বিপিএল পরিবারভুক্ত মহিলারা উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে, ২ পাতার একটি আবেদনপত্র পূরণ করতে হবে। তার সঙ্গে যা যা প্রয়োজন দিতে হবে। যার মধ্যে রয়েছে নাম, যোগাযোগ ঠিকানা, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড নম্বর-সহ জরুরি তথ্য। একইসঙ্গে আবেদনকারীকে বলতে হবে তিনি ১৪.২ কেজি না ৫ কেজির সিলিন্ডার চান। উজ্জ্বলা যোজনার জন্য কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্মও অনলাইনে ডাউনলোড করা যাবে। এরপর নিকটবর্তী এলপিজির দোকানে তা জমা দিতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যোগ্যতা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যোগ্যতা

প্রথম যোগ্যতা হল ২০১১ সালের সেনসাস তথ্য। এছাড়াও আবেদনকারীর বিপিএল রেশন কার্ড থাকতে হবে। PMAY-G- এবং অন্তোদয় অন্ন যোজনার উপভোক্তা হতে হবে। এছাড়াও বনবাসী, মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস, চা বাগানের শ্রমিক, চা বাগানের উপজাতি এবং দ্বীপের বাসিন্দারা এই সুবিধা পাবেন।
আবেদনকারীর বয়স অবশ্যই মহিলা ও ১৮ বছর হতে হবে। পাশাপাশি তাঁকে বিপিএল তালিকা ভুক্ত হতে হবে। কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আবেদনকারীর সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীর পরিবারের কারও নামে এলপিজি সংযোগ থাকা চলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+