কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করতে গেলে কী কী নিয়ম মানতে হয় পুলিশকে, জেনে নিন বিস্তারিত

কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করতে গেলে কী কী নিয়ম মানতে হয় পুলিশকে, জেনে নিন বিস্তারিত

কেন্দ্রীয় মন্ত্রী তাতে আবার রাজ্য সভার সাংসদ নারায়ণ রাণে। তারপরে আবার মোদীর মন্ত্রিসভার সদস্য। কাজেই তাঁকে গ্রেফতার করা সহজ কথা ছিল না মহারাষ্ট্র পুলিশের পক্ষে। তাঁকে গ্রেফতার করতে হলে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে পুলিশকে। সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে কাজ করতে হয়। সেই নিয়ম অনেেকই জানেন না। সেগুলি জেনে নিন। উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। সেই অভিযোগে ফৌজদারী মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে তারপরেই তাঁকে গ্রেফতারের করে মুম্বই পুলিশ।

কোন নিয়মে গ্রেফতারি

কোন নিয়মে গ্রেফতারি

কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় পুলিশকে। তাঁর বিরুদ্ধে যদি ফৌজদারী ধারায় এফআইআর থাকে এবং সেসময় যদি সংসদ অধিবেশন না চলে তাহলে সংবিধানের ২২এ ধারা মেনে রাজ্যসভার চেয়ারম্যানকে জানাতে হয় সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে। তবেই সেই সাংসদ এবং মন্ত্রীকে গ্রেফতার করতে পারে পুলিশ বা এনফোর্সমেন্ট এজেন্সি।

চেয়ারম্যানকে কী করতে হয়

চেয়ারম্যানকে কী করতে হয়

সংসদ অধিবেশন না চললে রাজ্যসভার চেয়ারম্যানকেও একাধিক দিক বিবেচনা করে পদক্ষেপ করতে হয়। পুলিশের কাছ থেকে আবেদন পাওয়ার পর চেয়ারম্যানে কাউন্সিলকে এই বিষয়ে বিস্তারিত জানায়। রাজ্যসভার অন্যান্য সদস্যদের জানাতে বিজ্ঞপ্তি জারি করতে হয় রাজ্যসভার চেয়ারম্যানকে।

কী সুবিধা পান সাংসদরা

কী সুবিধা পান সাংসদরা

গ্রেফতারি এড়াতে একািধক সুবিধা দেওয়া হয়েছে সাংসদদের। চেয়ারম্যান এবং স্পিকারের অনুমতি ছাড়া রাজ্যসভা বা লোকসভার সাংসদকে গ্রেফতার করা যায় না। তার জন্য আগে থেকে পুলিশকে অনুমতি নিতে হয়। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরও অনুমতি নিতে হয়। সংসদ অধিবেশন না চললেও স্পিকার বা চেয়ারম্যানের অনুমতি ছাড়া গ্রেফতার করা যায় না সাংসদকে। সেকারণেই অনেক ক্ষেত্রেই একাধিক সাংসদের নামে অভিযোগ থাকলেও এখনও তাঁদের গ্রেফতার করা যায়নি। যেমন সারদা কাণ্ডেও এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যায়নি।

গ্রেফতার নারায়ণ রাণে

গ্রেফতার নারায়ণ রাণে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছে মোদীর মন্ত্রিসভার সদস্য নারায়ণ রাণেকে। মন্ত্রিসভার সদস্যকে গ্রেফতারের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। হঠাৎ করে নারায়ণ রাণেকে গ্রেফতারির অনুমতি দেওয়ার কারণ কি। এর মধ্যে কি ২০২৪ সালের লোকসভা ভোটের কোনও সমীকরণ জড়িয়ে রয়েছে। শিবসেনার সঙ্গে সম্পর্ক ভাল রাখতেই কি গ্রেফতার করা হয়েছে নারায়ণ রাণেকে। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+