করোনা জয়ের প্রথম দিনেই মাইলফলক ছুঁল ভারত! কেমন ছিল প্রথম দিনের টিকাকরণ?

টিকাকরণের প্রথম দিনেই ভারতে মোট ১ লক্ষ ৬৫ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হল। এদের মধ্যে কাউকেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি করতে হয়নি। ভারতে বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণ শুরু হল আজ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই টিকাকরণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন৷ এই বৃহৎ টিকাকরণ প্রক্রিয়া শুরু করতে দেশ জুড়ে পরিকল্পনা তৈরি করা হয়েছে৷ দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই সহ দেশের বড় শহরে কোরোনা যোদ্ধাদের প্রথম এই টিকাকরণের আওতায় আনা হচ্ছে৷ টিকাকরণের সব খরচ বহন করবে কেন্দ্র৷

করোনা জয়ের প্রথম দিনেই মাইলফলক ছুঁল ভারত!

সারাদেশে চিহ্নিত করা হাসপাতালে ইতিমধ্যে টিকাকরণ শুরু হয়েছে। টিকা প্রদানকারী ব্যক্তিদের আগে টিকা দিয়ে আধ ঘণ্টা বসিয়ে রেখে পরীক্ষা করা হচ্ছে যে তাদের শরীরে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা। করোনার ভ্যাকসিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আপনাকে কিছু জরুরি কাগজপত্র দিতে হবে।

টিকা নিতে যে কাগজপত্র প্রয়োজন তার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, চাকুরীজীবীদের পরিচয়পত্র, মনরেগা জব কার্ড, পাসপোর্ট, স্মার্টকার্ড, পেনশন হোল্ডারদের পরিচয় পত্র, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের পাসবুক, এছাড়া অন্য কোনও স্বাস্থ্য বীমা কার্ড থাকলে সেগুলি। এই পরিচয় পত্রগুলির মাধ্যমেই রেজিস্ট্রি করা যাবে। এছাড়া ১০৭৫ টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে।

'কোভিড ভ্যাকসিন ইন্টালিজেন্স নেটওয়ার্ক (কো উইন) সিস্টেম একটি ডিজিটালাইজড প্ল্যাটফর্ম। যাঁরা তালিকাভূক্ত রয়েছেন এখানে তাঁরাই থাকছেন রিয়াল টাইম বেসিসে। আপনাকে শুধু প্যানকার্ডের মতো আইডি প্রুফ, পেনশন কার্ড, পাসপোর্ট, ভোটার আইজি এমনারেগা জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে। শুধু এই প্রমাণপত্রগুলিই ভ্যালিড। রাজ্য থেকেই একটি অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুণ। একটি এসএমএস আসবে। যে এলএমএসএ আপনার টিকাকরণের তারিখ, এলাকা সেখানে বলা থাকবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+