সংক্রমণের পর কতদিন শরীরে পুরোমাত্রায় সক্রিয় থাকে অ্যান্টিবডি? কী বলছে নয়া গবেষণা?

সংক্রমণের পর কতদিন শরীরে পুরোমাত্রায় সক্রিয় থাকে অ্যান্টিবডি? কী বলছে নয়া গবেষণা?

বর্তমানে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্পূর্ণ পারাপতন দেখতে পাওয়া না গেলও আতঙ্ক বাড়াতে শুরু করেছে তৃতীয় ঢেউ। সেই সঙ্গে ভ্যাকসিন সঙ্কটের জেরে টিকাকরণে গতি না আসায় বাড়ছে উদ্বেগ। এদিকে প্রথম ঢেউয়ের তুলনায় গোটা দেশে সবথেকে আগ্রাসী চেহারা নেয় কোভিডের দ্বিতীয় ঢেউ। সংক্রমিত হন সর্বাধিক মানুষ। এদিকে সংক্রমণের পর শরীরে কোভিড অ্যান্টিবডির স্থায়ীত্ব নিয়ে অতীতে একাধিকবার বিতর্ক বেড়েছে।

সংক্রমণের পর কতদিন শরীরে পুরোমাত্রায় সক্রিয় থাকে অ্যান্টিবডি? কী বলছে নয়া গবেষণা?

কিন্তু বর্তমানে এক নয়া গবেষণায় দেখা যাচ্ছে। কোনও ব্যক্তির শরীরে একবার করোনা সংক্রমণের পর কম পক্ষে ৯ মাস তার শরীরে সক্রিয় থাকে অ্যান্টিবডি। ইতালির পদুয়া বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের যৌথ উদ্যোগে এই গবেষণা চালানো হয় বলে খবর। এর জন্য ইতালির একটা গোটা শরীরের মানুষদের উপর দীর্ঘদিন ধরে সমীক্ষা চালানো হয় বলে খবর।

এদিকে করোনার প্রথম পর্বের সংক্রমণে সর্বাধিক খারাপ প্রভাব পড়ে ইউরোপে। মর্মান্তিক পরিণতি হয় ইতালির। এবার গবেষণার জন্য সেই ইতালিকেই বেছে নিয়েছিলেন গবেষকরা। ৩ হাজারের বেশি বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশের উপরেই চলানো হয় এই নয়া গবেষণা। আর তাতেই উঠে এল এই চমকপ্রদ তথ্য। নেচার কমিউনিকেশন নামে একটি জার্নালে ইতিমধ্যেই এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বলেও জানা যাচ্ছে।

সূত্রের খবর, প্রথম পর্বের সংক্রমণের সময় এই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে মে ও নভেম্বরে ফের তাদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় বলে খবর। আর তখনই উঠে আসে আসল ফলাফল। সেই সময়েও তাদের শরীরে পুরো মাত্রায় ছিল অ্যান্টিবডির উপস্থিতি। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ৯৮.৮ শতাংশ আক্রান্তের মধ্যে নভেম্বরেরও অ্যান্ডিবডির সম্পূর্ণ মাক্রাতেই দেখা মেলে বলে জানাচ্ছেন গবেষকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+