পুলিশের চোখে ধুলো দিয়ে ভিনরাজ্যে কীভাবে পালিয়ে বেড়াচ্ছে কানপুর 'ডন' বিকাশ! রুদ্ধশ্বাস তল্লাশি জারি

কখনও বালি বোঝাই ট্রাক, তো কখনও এসইউভি, আবার কোথাও বাইক, এই সমস্ত যানবাহনকে হাতিয়ার করে পুলিশের চোখে ধুলো দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে বেড়াচ্ছে কানপুরের 'শিবলি ডন' বিকাশ দুবে। পুলিশ স্টেশনে যে সোজাসুজি গুলি করে মন্ত্রীকে খুন করতে পারে , সেই বিকাশের খোঁজে পুলিশের রুদ্ধশ্বাস তল্লাশিও অব্যাহত।

 মধ্যপ্রদেশ থেকে ফরিদাবাদ

মধ্যপ্রদেশ থেকে ফরিদাবাদ

প্রথমে কানপুর ছেড়ে বেরিয়ে যেতেই মধ্যপ্রদেশের কাছে আউরিয়া সীমান্তে বিকাশ দুবের লোকেশন শেষবার ট্রেস করেছে পুলিশ। এরপর আচমকাই উধাও সে। এদিকে, মধ্যপ্রদেশে বিকাশের যে আত্মীয়রা থাকেন, তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 ফিল্ম চিত্রনাট্যের সমান

ফিল্ম চিত্রনাট্যের সমান

তবে পুলিশকে বিভ্রান্ত করতে, মধ্যপ্রদেশ থেকে সোজা হরিয়ানার পথে অগ্রসর হয়েছে বিকাশ। সেখানে ফরিদাবাদের হোটেলে সিসিটিভি ফুটেজে বিকাশ দুবেকে দেখা গিয়েছে বলে জানা যায়। সেখানে পুলিশ পৌঁছতেই জানতে পারে যে, হোটেল থেকে বিকাশ বেরিয়ে গিয়েছেন।

 বিকাশের শাগরেদদের গুলি

বিকাশের শাগরেদদের গুলি

এদিকে, কানপুরের শিবলি এলাকা থেকে বিকাশ কীভাবে বেরিয়ে গিয়েছে, তার খোঁজ করছে পুলিশ। তা করতে গিয়ে বিকাশের আরও ২ শাগরেদকে গ্রেফতার করে পুলিশ। তাদেরই মধ্যে এক গ্যাংস্টার জেল থেকে পালাতে গেলে, তাকে পায়ে গুলি করে পুলিশ। গুরুতর অবস্থায় সে ভর্তি রয়েছে হাসপাতালে।

 রাজস্থানের পথে বিকাশ?

রাজস্থানের পথে বিকাশ?

জানা গিয়েছে কানপুরের গ্রাম থেকে বের হওয়ার জন্য বাইকের ব্যবহার করেন বিকাশ। এরপর সেখান থেকে এসইউভি, পরে সেই এসিউভি ছেড়ে বালি বোঝাই ট্রাকে রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন শিবলি এলাকার ডন বিকাশ। পুলিশও ধীরে ধীরে কষছে দড়ির ফাঁস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+