নিজের জেলায় কাজ খুঁজছেন? ডানকুনি সহ একাধিক পুরসভায় কর্মী নিয়োগ
Hooghly District Additional Inspector Recruitment 2024: বাংলায় থেকে কাজের খোঁজ করছেন। বাংলার বেকার যুবক-যুবতীদের জন্যে বড় খবর। একেবারে হুগলী জেলাতেই কাজের সুযোগ। সে জেলার যুবক-যুবতীরা এই পদের জন্যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী চাপদানি, ডানকুনি পুরসভা সহ একাধিক মহকুমায় এই কর্মী নিয়োগ করা হবে। কীভাবে এই চাকরির (Hooghly District Additional Inspector Recruitment 2024) জন্যে আবেদন জানাবেন তা বিস্তারিত জেনেই আবেদন করবেন।

Hooghly District Additional Inspector Recruitment 2024: কীভাবে আবেদন-
অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের জন্যে এই কর্মী নিয়োগ (Hooghly District Additional Inspector Recruitment 2024) করা হবে। আর এই নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আর তা নেওয়া হবে আগামী ৩০ জানুয়ারি। সকাল ১১ টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। যে ঠিকানায় আবেদনকারীদের পৌছতে হবে সেটি হল- Gatidhara Meeting Hall, Office of the District Magistrate & Collector, New Administrative Building, 2nd Floor, Hooghly।
Hooghly District Additional Inspector Recruitment 2024: বিজ্ঞপ্তি
মোট আটটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। আর তা হবে চুক্তি ভিত্তিতে। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। অন্যদিকে ইন্টারভিউতে বসার আগে বেশ কিছু নথি সঙ্গে রাখতে হবে। তা যাচাই করা হবে। কী কী নথি সঙ্গে রাখবেন তা জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর পড়তে এই --Hooghly District Additional Inspector Recruitment 2024--- লিঙ্কে--- ক্লিক করতে হবে। এছাড়াও এই -- Recruitment 2024-- লিঙ্কে ক্লিক করেও বিস্তারিত জেনে নিতে পারবেন।
Hooghly District Additional Inspector Recruitment 2024: কারা কাজ পাবেন?
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। আর সেই মতো এই পদের জন্যে অবসরপ্রাপ্ত কর্মীদেরই নিয়োগ (Hooghly District Additional Inspector Recruitment 2024) করা হবে। ইন্সপেক্টর পদ, এক্সটেনশন অফিসার কিংবা হেড ক্লার্ক অফ ব্লক থেকে অবসর নিয়েছেন এমন কর্মীরা আবেদন জানাতে পারবেন। সেই মতো নুন্যতম ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে বয়স হতে হবে। যোগ্য প্রার্থীকে মাসে ১২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।












Click it and Unblock the Notifications