ডেরাকর্মীদের হিংসায় উস্কানির নেপথ্যে এই মহিলা, ঘটনায় নাম জড়াল কং নেতারও
যে রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার দিন হরিয়ানা , পাঞ্জাব জুড়ে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার মাস্টারমাইন্ড ছিল হানিপ্রীত।
ধর্ষক ধর্মগুরু রামরহিমের পালিত কন্যা হানিপ্রীত সিং-কে নিয়ে ইতিমধ্যেই বহু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হানিপ্রীতের গ্রেফতারির পর থেকেই, সে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে না বলে অভিযোগ ছিল। এরই মধ্যে ডেরা সমর্থকদের তরফে অভিযোগ আসে, যে রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার দিন হরিয়ানা , পাঞ্জাব জুড়ে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার মাস্টারমাইন্ড ছিল হানিপ্রীত।

সূত্রের খবর অনুযায়ী, অগাস্ট ১৭ তারিখে, হানিপ্রীত ডেরার সমর্থকদের নিয়ে একটি বৈঠকে বসে । বৈঠকে সদস্যদের বলা হয় যে যদি বিশেষ সিবিআই আদালতে রামরহিম দোষী সাব্যস্ত হয়, তাহলে হিংসা ছড়িয়ে দিতে হবে। তবে যদি দোষী সাব্য়স্ত না হয় রামরহিম, তাহলে ধর্মগুরুর সিরসা আশ্রমে গিয়ে সবার উদ্দেশে বক্তব্য রাখবে।
ডেরা কর্মীরা যাতে হিংসা ছড়াতে পারেন, তার জন্য় তাঁদের ১.২৫ কোটি টাকার অনুমোদন করে দেয় হানিপ্রীত। উল্লেখ্য, ২৫ অগাস্ট রামরহিমের জেলযাত্রার পর ডেরা কর্মীদের তাণ্ডবের ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয় পাঁচকুলায়।
এদিকে, পাঞ্জাবের কংগ্রেস নেতা হারমিন্দর সিং জস্সির তরফেও গোটা বিষয়টিতে সাহায্য এসেছিল বলে সূত্রের খবর। কারণ তাঁর মেয়ের সঙ্গে রামরহিমের ছেলের বিয়ে হয়। ফলে সম্পর্কে তিনি রামরহিমের আত্মীয় হওয়ায় , গোটা ঘটনায় রাম রহিমকে তিনি সাহায্য করেন । এই কংগ্রেস নেতাই নাকি হানিপ্রীতকে পালাতে সাহায্য করেন বলেও জানা গিয়েছে।
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications