Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমকামিতা ফৌজদারি অপরাধ, জানাল শীর্ষ আদালত, অসন্তোষ সর্বস্তরে

সমকামিতা ফৌজদারি অপরাধ, জানাল শীর্ষ আদালত, অসন্তোষ সর্বস্তরে
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : সমকামিতা ফৌজদারি অপরাধ৷ জানাল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারাকেও বৈধ ঘোষণা করল শীর্য আদালত। পাশাপাশি শীর্ষ আদালতের তরফে এও জানানো হয়েছে ৩৭৭ ধারা ভারতীয় দণ্ডবিধি থেকে মুছে দেওয়া হবে কি না সংসদ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবিষয়ে অন্য কোনও আইনি প্রণয়ণ করা হবে কি না তাও সংসদের আওতায় পড়বে।

সমকামিতার শাস্তি যাবজ্জীবন পর্যন্ত হতে পারে

২০০৯ সালে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা নস্যাত্‍ করে দিল্লি হাইকোর্ট রায় দেয়, সমকামিতা অপরাধ নয়৷ সেই রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করে একাধিক ধর্মীয় ও শিশু সুরক্ষা সংগঠন৷ দিল্লি হাইকোর্টের সেই রায়ের শুনানি ছিল আজ।

সুপ্রিম কোর্টের বিচারপতি জিএস সিংভি ও এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায় এদিন খারিজ করে দেন। গত বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুনানির পর মার্চ মাস থেকে আদালতের রায় সংরক্ষিত করে রেখেছিল শীর্ষ আদালত।

যদিও আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন মহলের মানুষ। টুইটারে ছেয়ে যাচ্ছে একের পর টুইটে। সময়কে আটকে দেওয়া হল। যুগের সঙ্গে এগোনো যাবে না। ১০০ বছরের পুরনো আইনকে এখনও সমর্থন করা হচ্ছে দেখে কষ্ট হয়। এমন নানা ধরণের মতামত পোষণ করছেন অনেকেই। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় সোশ্যাল সাইট ছাড়াও আন্দোলন গড়ে উঠতে পারে মনে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+