করোনা ঠেকাতে হোম টেস্টিং কিটে ঘুঁটি সাজাচ্ছে কেন্দ্র, জুনের মধ্যে দৈনিক ৪৫ লাখ টেস্টের লক্ষ্যমাত্রা
জুনের মধ্যেই দৈনিক ৪৫ লক্ষ টেস্টের লক্ষ্যমাত্রা কেন্দ্রের
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি গোটা। দেশে দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। এমতাবস্থায় এবার করোনাকে বাগে আনতে টেস্ট বাড়ানোর উপরেই জোর দিতে চাইছে কেন্দ্র।

জুন মাসের শেষার্ধের মধ্যে প্রতিদিন ভারতে ৪৫ লক্ষ করোনা টেস্টের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। এদিন একথা জানান ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডাইরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব। এমনকী এই ক্ষেত্রে ঘরে বসে করোনা টেস্টের উপরেও জোর দিতে চাইছে কেন্দ্র। সদ্য বাজারে আসা হোম টেস্টিং কিট ছাড়াও দ্রুত মাঠে নামছে আরও তিনটি কিট। এদিন এমনটাই জানান তিনি।
এদিকে এখনও পর্যন্ত দেশে প্রত্যহ গড়ে ১২ থেকে ১৩ লক্ষ করোনা আরটি-পিসিআর টেস্ট হচ্ছে। কিন্তু তারসঙ্গে এবার পাল্লা দিয়ে ব়্যাপিড টেস্টের পরিমাণও বাড়াতে চাইছে কেন্দ্র। যা বর্তমানে দৈনিক ১৭ লক্ষে দাঁড়িয়ে রয়েছে বলে খবর। এদিকে করোনার প্রকোপের জেরে আক্রান্ত হচ্ছেন টেস্টিং ল্যাবের কর্মচারীরাও। থমকাচ্ছে কাজ। তাই আরটি-পিসিআর টেস্টের পাশাপাশি ব়্যপিড টেস্টও বাড়াতে চাইছে কেন্দ্র সরকার।
এদিকে বাড়িতে থেকে কীভাবে নমুনা পরীক্ষা করা যাবে তার বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। বর্তমানে সদ্য নির্মিত এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের এই কিট বানিয়েছে পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড। এই কিটের নাম কোভিসেল্ফ প্যাথোকেচ কোভিড ১৯ ওটিসি অ্য়ান্টিজেন এলএফ ডিভাইস। এটি ছাড়াও দ্রুত আরও প্রায় তিনটি কিট কেন্দ্রের ছাড়পত্র পেতে চলেছে বলে খবর।












Click it and Unblock the Notifications