করোনায় ৪ রাজ্যের পরিস্থিতি খারাপ বলে উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রকের, তালিকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা

দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে চিকিৎসার কাজে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের ওপর হিংসার ঘটনাও বাড়ছে। ফলে দেশ জুড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে চিকিৎসার কাজে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের ওপর হিংসার ঘটনাও বাড়ছে। ফলে দেশ জুড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের তরফে ছটি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করার কথা জানানো হয়েছে।

দেশের যেসব রাজ্যে পরিস্থিতি খারাপ

দেশের যেসব রাজ্যে পরিস্থিতি খারাপ

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের ইন্ডোর, মহারাষ্ট্রের মুম্বই, পুনে, রাজস্থানের জয়পুর এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় পরিস্থিতি খারাপ।

স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকায় পশ্চিমবঙ্গের যেসব জায়গা

স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকায় পশ্চিমবঙ্গের যেসব জায়গা

স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগমনা, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির অবস্থা খারাপ।

পরিস্থিতির নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন

পরিস্থিতির নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন

পরিস্থিতির নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের তরফে ছটি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করার কথা জানানো হয়েছে। তৎক্ষনাৎ পরিস্থিতির পর্যালোচনা ছাড়াও, রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া, রাজ্যগুলির রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানোর ওপর জোর দেওয়া হয়েছে।

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ

আগের সপ্তাহে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে দিল্লির লোকনায়ক হাসপাতাল ছাড়াও মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+