শহুরে মাওবাদীদের রেয়াত নয়, ইউএপিএ আরও শক্তিশালী করে জানালেন অমিত শাহ
সন্ত্রাস আটকাতে নয়া বিল পাস হল সংসদে। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংশোধনী বিল পাস করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার তাগিদে সংশোধনী বিল পাস করে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সন্ত্রাস আটকাতে নয়া বিল পাস হল সংসদে। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংশোধনী বিল পাস করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার তাগিদে সংশোধনী বিল পাস করে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ইউএপিএ আইন কার্যকর করা হয়েছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ইজরায়েল এবং এমনকি ইউরোপীয় ইউনিয়নেও।

"একজন ব্যক্তিকে সন্ত্রাসী ঘোষণা করার একটি আইন আছে। জাতিসংঘের যেমন একটি পদ্ধতি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পদ্ধতি আছে, পাকিস্তানের আছে, চিনের আছে, ইজরায়েলের আছে আবার ইউরোপীয় ইউনিয়নেরও এটি আছে। সবাই এটা প্রয়োগ করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহরে নকশালদের জন্য সহানুভূতিশীল হওয়ার কোন জায়গা থাকবে না। আমাদের দেশে, সামাজিক কাজে জড়িত অনেক লোক শ্রদ্ধার সঙ্গে কাজ করছে। পুলিশ তাদের ধরার জন্য আগ্রহী নয়। তবে, শহরে থেকে মাওবাদীদের জন্য যারা কাজ করে চলেছে, তাদের জন্য আমাদের কোন সহানুভূতি নেই, সংসদে সাফ জানালেন অমিত।
অমিত শাহ বলেন, আমরা ইউএপিএ আইনকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছিলেন ইউপিএ আমলেই। কিন্তু এই আইন এবং সংশোধনীকে আরও কড়া করা হয়নি। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন আপনারা কিছুই করেননি। এখন করতে দিন, বাধা দেবেন না। উল্লেখ্য, ৪-এ ইউএপিএ সংশোধনীতে বলা হয়, একজন ব্যক্তিকে সন্ত্রাসী হিসাবে মনোনীত করার অধিকার থাকবে।
-
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ










Click it and Unblock the Notifications