ইয়াসের ক্ষত নতুন করে জেগে উঠছে, অমাবস্যার ভরা কোটালোর প্রবল জলোচ্ছাস শুরু দিঘায়

ইয়াসের ক্ষত নতুন করে জেগে উঠছে, অমাবস্যার ভরা কোটালোর প্রবল জলোচ্ছাস শুরু দিঘায়

দিঘায় শুরু হয়ে গেল প্রবল জলোচ্ছাস। ভয়ে কাঁটা সুন্দরবন। অমাবস্যার ভরা কোটালের আতঙ্কে প্রবর গুণছেন সাগর, সন্দেশখালির বাসিন্দারা। ঘর বাঁচাতে নিজেই বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে উপকূলবর্তী এলাকায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ফুঁসছে সমুদ্র

ফুঁসছে সমুদ্র

অমাবস্যার ভরাকোটালে ফুঁসতে শুরু করেছে সমুদ্র। দিঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। উত্তাল সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল রাত থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল দিঘার সমুদ্র। উত্তাল হয়ে উঠেছিল। সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করে। আগে থেকেই ইয়াসের কারণে বিপুল ক্ষতি হয়েছিল দিঘায়। সেটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হলুদ সতর্কতা জারি

হলুদ সতর্কতা জারি

আগামিকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে আজ থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। ভারী থেকে অতিভারী বর্ষণ হবে বলে জানা গিয়েেছ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষণ শুরু হয়েছে। আগামীকাল থেকে বর্ষণ বাড়বে বলে জানানো হয়েছে। তার সঙ্গে বজ্রপাত হতে পারে বলে সতর্কতা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বজ্রপাতে ২৯ জনের মৃত্যু হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহায়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় আজ এবং আগামিকাল ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামিকাল প্রবল বর্ষণ হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। মনে করা হচ্ছে এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+