রাতভর বৃষ্টিতে মুম্বইয়ে দেওয়াল ধসে মৃত ১১, বহুজনের আটকে থাকার আশঙ্কা
প্রবল বর্ষণে স্নাত মহারাষ্ট্র। সেখানে রাতভর বৃষ্টিতে চেম্বুরে দেওয়াল ধসে গিয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে মুহূর্তে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণ শুরু হয়েছে মহারাষ্ট্র সহ পশ্চিম উপকূলের একাধিক রাজ্যে। তবে বর্ষণের পরিমাণ ভারী থেকে অতিভারী হয়েছে মহারাষ্ট্রে। বর্ষণে কার্যত নেজাহল মুম্বই। তারই মাঝে এমন মর্মান্তিক ঘটনার কথা প্রকাশ্য়ে এসেছে মুম্বইত।

এদিকে, ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। প্রাথমিকভাবে ভেঙে পড়া দেওয়ালের নিচ থেকে ৬ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভারতনগর এলাকায় আপাতত প্রবল খোঁজ খবর চলছে বাকি নিখোঁজ দের খোঁজে। এদিকে, ধ্বংসাবশেষ থেকে একাধিক জায়গায় নিখোঁজদের খোঁজ চলছে। এদিকে, খোঁজ ও তল্লাশি অভিযানে নেমেছে মুম্বই পুরসভাও। মুম্বই পুরসভার একাধিক সদস্য আপাতত ঘটনাস্থলে নেমে শুরু করেছে খোঁজখবর। মনে করা হচ্ছে বেঙে পড়া বাড়ির দেওয়ালে চাপা পড়ে রয়েছেন এখনও ৮ জন।
২০০৫ সালে মুম্বইতে প্রবল বর্ষণের স্মৃতি ফিরিয়ে এনেছে এই দেওয়ালের ধসের ঘটনা। গত কয়েকদিন ধরেই এই প্রবল বর্ষণ দেখা যাচ্ছে মুম্বইয়ের বুকে। এদিকে, মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে যে প্রবল বর্ষণের জন্য শহর যেন প্রস্তুত থাকে। আইএমডির তরফে এই বিষয়ে সতর্কবার্তা জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ২০৪.৪ মিলিমিাটার বর্ষণ হবে বলে জানানো হয়েছে। সান্তাক্ুজ, বান্দ্রায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications