মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি মানালি-লে জাতীয় সড়কে! বন্যায় ধ্বংস সেতু, ঘুরিয়ে দেওয়া হল রাস্তা
উত্তর ভারতের পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টি। বুধবার রাতে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। যে কারণে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক জায়গায় পাহাড়ে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন। কোনও কোনও জায়গায় মেঘ ভাঙা বৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার রাতে মানালি-ল জাতীয় সড়কের পলচানের কাছে মেঘে ভাঙা বৃষ্টির জেরে রাস্তায় বড়বড় পাথ এসে পড়ে। ফলে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

- প্রধান রাস্তা বন্ধ, বিকল্প পথে যোগাযোগ
হিমাচল প্রদেশ পুলিশ সূত্রে খবর, ধুন্ধি থেকে পালচান পর্যন্ত রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে সব ট্রেন অটল টানেল-রোহতাং হয়ে মানালি পাঠানো হচ্ছে। পুলিশের তরফে জনগণকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
- গত বছরেও প্রকৃতির ধ্বংসলীলা
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছরেও হিমাচল প্রদেশে বৃষ্টির কারণে বিপর্যয় হয়েছিল। মান্ডি, কুল্লু, মানালি এবং সিমলায় প্রকৃতির ব্যাপক ধ্বংসলীলা চলে।
- আতঙ্কিত স্থানীয়রা
গভীর রাতে মেঘ ভাঙা বৃষ্টি। সঙ্গে পাহাড়ের ঢাল গড়িয়ে বড় বড় পাথর নিচে পড়ছে। সেই পরিস্থিতি অনেত স্থানীয় বাসিন্দাই আতঙ্কি হয়ে পড়েন বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে প্রবল বৃষ্টিতে পাথর পড়ার শব্দ তাঁরা শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। যে কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।
- আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী চার থেকে পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্ব রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, ছণ্ডীগড় এবং পশ্চিম উত্তর প্রদেশে।
- পুলিশের নির্দেশাবলী
পুলিশের তরফে দেওয়া নির্দেশাবলীতে বলা হয়েছে, রাস্তায় সাবধানে গাড়ি চালাতে হবে এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলেই বাইরে বের হন এবং ট্রাফিক আপডেটের জন্য পুলিশের সঙ্গে যোগযোগ করুন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications