দেশের অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্কের প্রথম ডোজের টিকাকরণ হয়ে গিয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

দেশের অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্কের প্রথম ডোজের টিকাকরণ হয়ে গিয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

সেপ্টেম্বরের শেষ থেেকই নাকি করোনা ভাইরাসের থার্ড ওয়েভ শুরু হয়ে যাবে। তার মধ্যেই করোনা টিকাকরণের অবস্থা নিয়ে তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাতে বলা হয়েছে, দেশের অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্কের নাকি প্রথম ডোজের করোনা টিকাকরণ হয়ে গিেয়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে দেশের ১৬ শতাংশ মানুষের করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিেয়ছে। অন্য দিক থেকে হিসেব করতে গেলে ৬৬ কোটি মানুষের করোনার দুটি ডোজের টিকাকরণ হয়ে গিয়েছে।

দেশের অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্কের প্রথম ডোজের টিকাকরণ হয়ে গিয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

এদিকে আবার সামনেই আসছে উৎসবের মরশুম। নীতি আয়োগের পক্ষ থেকে জানানো হয়েছে এবারও ঘরে বসেই উৎসব পালন করুন। তাহলে নিরাপদে থাকবেন। আর যদি ভিঁড়েই যেতেই হয় তাহলে করোনার দুটি ডোজ নিতেই হবে। তবেই ভিড়ে মিশে আনন্দ করতে পারবেন। এমনই বলা হয়েছে নীতি আয়োগের পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সিকিম, দাদরা ও নগর হাভেলি, হিমাচল প্রদেশের সকলের করোনা টিকার একটি ডোজ দেওয়া হয়ে গিয়েছে।

শুধু অগাস্ট মাসেই ১৮.৩৮ কোটি মানুষের করোনা টিকাকরণ হয়েছে। দিনে গড়ে ৫৯.২৯ লক্ষ করে করোনা টিকা দেওয়া হয়েছে দেশে। অগাস্ট মাসের শেষ সপ্তাহে দিনে ৮৭.২৭ লক্ষ মানুষের করোনা টিকাকরণ হয়েছে। গত কয়েকদিন আগেও ১ কোটি করে করোনা টিকাকরণ দেওয়া হয়েছে ভারতে। ডিসেম্বর মাসের মধ্যে গোটা দেশে করোনা টিকাকরণের প্রক্রিয়া শেষ করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সিকিমে ৩৬ শতাংশ প্রাপ্ত বয়স্কের করোনা সেকেন্ড ডোজের টিকাকরণ হয়েছে। দাদরা ও নগর হাভেলিতে ১৮ শতাংশ এবং হিমাচল প্রদেশে ৩২ শতাংশ মানুষের করোনা টিকাকরণ হয়েছে। ত্রিপুরা, লাদাখ, দমন-দিউ এবং লাক্ষ্মীদ্বীপ ও মিজোরামে ৮৫ শতাংশ মানুষের প্রথম ডোজের করোনা িটকাকরণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৯৯ শতাংশ স্বাস্থ্যকর্মী প্রথম ডোজের টিকাকরণ পেয়ে গিয়েছে। ৮৪ শতাংশ স্বাস্থ্যকর্মী করোনা টিকার সেকেন্ড ডোজ নিয়েছে। ফ্রন্টলাইন ওয়ার্কারদের ১০০ শতাংশেরই করোনা টিকার প্রথম ডোজের টিকাকরণ হয়ে গিয়েছে। ৮০ শতাংশ ফ্রন্টলাইন ওয়ার্কারের সেসেন্ড ডোজের টিকাকরণ হয়ে গিয়েছে। করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়ার আগে করোনা টিকাকরণ সম্পূর্ণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+