খারাপ সময় আসছে, করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত ভারত? জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

করোনায় দেশের পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। তবে এদিন দেশ যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিন তিনি বলেন, 'উন্নত দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অনেক ভালো। আমরা সব থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত আছি। ভারতে করোনায় মৃত্যুর হার ৩.৩ শতাংশের আশপাশে। সুস্থ হয়ে ওঠাৎ হার বেড়ে দাঁড়িয়েছে ২৯.৯ শতাংশ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১১ দিনে দ্বিগুণ হচ্ছে। আমরা সব থেকে খারাপ সময়ের জন্যও প্রস্তুত।'

করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার

করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার

এদিন সকালে করোনা সংক্রান্ত দৈনিক বুলেটিনে কেন্দ্রের তরফে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩,৩২০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। এর জেরে দেশে সম্মিলিত করোনা কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯,৬৬২-তে।

করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ হাজার

করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ হাজার

এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছিল যে আক্রান্তের সংখ্যার বৃদ্ধির হার ১ মে-র পর থেকে কমের দিকে যাচ্ছে। তবে সেই দাবিকে হার মানাচ্ছে কেন্দ্রেরই প্রকাশিত তথ্য। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মারা গিয়েছেন আরও ৯৫ জন। এর জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৮৬-তে।

দেশে সুস্থতার হার বাড়ছে

দেশে সুস্থতার হার বাড়ছে

এদিকে এর মধ্যেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করা হয় কেন্দ্রের তরফে। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় মোট ২৩৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও পর্যন্ত দেশে ১৭ হাজার ৯০০ জন করোনা মুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

করোনায় জর্জরিত মহারাষ্ট্র

করোনায় জর্জরিত মহারাষ্ট্র

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ দেশের মধ্যে সর্বাধিক। গুজরাতেও বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্রে মোট করোনা কেস গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩-এ। সে রাজ্যে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৭৩১ জন। মুম্বইতেই ১২ হাজারের বেশি করোনা আক্রান্ত রয়েছেন। বাণিজ্যনগরীতে এখনও পর্যন্ত ৪৬২ জন মারা গিয়েছেন।

গুজরাতে মৃত্যু মিছিল

গুজরাতে মৃত্যু মিছিল

এদিকে গুজরাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার হয়েছে। দিল্লিতেও আকরান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। তবে একদিকে গুজরাতে যেখানে ৪৪৯ জন প্রাণ হারিয়েছেন সেখানে দিল্লিতে করোনার বলি মাত্র ৬৮। মৃতের হারে গুজরাত দেশের বাকি সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+