কেমন ছিল ইন্দ্রাণী ও পিটার মুখার্জির সঙ্গে সম্পর্ক, বাবার গ্রেফতারের পর কার্তি জানালেন বিস্তারিত
সরকারের বিরুদ্ধে সব থেকে সরব ব্যক্তির মুখ বন্ধ করে দেওয়ার জন্যই তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে এমনটাই বললেন ছেলে কার্তি।
সরকারের বিরুদ্ধে সব থেকে সরব ব্যক্তির মুখ বন্ধ করে দেওয়ার জন্যই তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে। আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে এমনটাই বললেন ছেলে কার্তি। তিনি বলেছেন, তাঁকে( কার্তি) সমন পাঠানো হয়েছে ২০ বার। আর রেইড করা হয়েছে চারবার। তা সত্ত্বেও তাদের হাতে কোনও কেস নেই। দাবি করেছেন কার্তি। চেন্নাই থেকে দিল্লি আসার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানান, কংগ্রেসের প্রতিবাদ মিছিলে অংশ নেবেন।

৪৭ বছরের কার্তি লোকসভার সাংসদ। বাবার ছেড়ে আসা তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে তিনি নির্বাচিত হয়েছেন।
তদন্তকারীদের অভিযোগ ২০০৭-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময়ে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডেরও প্রধান ছিলেন চিদাম্বরম। সেই সময় ব্যাপাক মাত্রা বিদেশি অর্থ এসেছিল আইএনএক্স মিডিয়ায়। যার কাটমানি পেয়েছিলেন কার্তি।
আইএনএক্স-এর দুই প্রতিষ্ঠাতা পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জি পি চিদাম্বরম এবং কার্তির মান করেছেন। যাঁরা কন্যা শিনা বোরাকে হত্যার অভিযোগে হাজত বাস করছেন। চিদাম্বরমের পাশাপাশি ছেলে কার্তিও এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিন কার্তি চিদাম্বরম বলেন, তিনি পিটার এবং ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে কিংবা তাদের কোনও প্রতিনিধির সঙ্গে মিলিত হননি।তবে তিনি জানান, একমাত্র সিবিআই-এর জিজ্ঞাসাবাদের সময় দেখা হয়েছিল। এছাড়াও এফআইপিবির কোনও প্রতিনিধির সঙ্গেও মিলিত হননি। পাশাপাশি এফআইপিবির কোনও পদ্ধতি সম্পর্কেও তিনি অবগত নন বলে দাবি করেছেন কার্তি।
বুধবার রাতে দিল্লিতে পি চিদাম্বরমের গ্রেফতারের সময় কার্তি ছিলেন চেন্নাইতে। এর পিছনে কে রয়েছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্তি বলেছিলেন সবই করাচ্ছে বিজেপি।












Click it and Unblock the Notifications