৩য় বারের জন্য দিল্লির মসনদে শপথ! তিনি সবার মুখ্যমন্ত্রী, বললেন কেজরিওয়াল, মোদীকে বার্তা
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের জন্য শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দানে শপথ নেওয়ার পর তিনি বলেন, তিনি সবার মুখ্যমন্ত্রী।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের জন্য শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দানে শপথ নেওয়ার পর তিনি বলেন, তিনি সবার মুখ্যমন্ত্রী। আগে কার ভুল ক্ষমার আবেদন জানিয়ে তিনি দিল্লিবাসীদের উদ্দেশে বলেন, দিল্লির উন্নয়নের লক্ষে তিনি কাজ চালিয়ে যাবেন।

২ কোটি মানুষকে জয় উৎসর্গ
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এদিন তাদের জয়কে ২ কোটি দিল্লিবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, এটা তাঁর জয় নয়। এই জয় হল মা, বোন, ছাত্র এবং প্রত্যেকটি পরিবারের। তিনি বলেন, আপনাদের ছেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন। গ্রামে গিয়ে বলবেন, ঘরের ছেলে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছে। তাই ভয় পাওয়ার কিছু নেই।

গত ৫ বছরে খুশি রাখার চেষ্টা
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গত ৫ বছর ধরে দিল্লির জনগণকে খুশি রাখার পাশাপাশি, তাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করে গিয়েছে আপ সরকার। পাশাপাশি দিল্লির উন্নয়নের চেষ্টাও টালানো হয়েছে। কেজরিওয়াল বলেন, বন্ধুরা, পরবর্তী ৫ বছরেও এই চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

প্রত্যেকের মুখ্যমন্ত্রী তিনি
শপথ নেওয়ার পর কেজরিওয়াল বলেছেন, মানুষ আপকে ভো দিয়েছে। কেউ বিজেপিকে ভোট দিয়েছেন, কেউ কংগ্রেসকে, কেউবা অন্যদলগুলিকে ভোট দিয়েছেন, কিন্তু তিনি এদিন প্রত্যেকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি তাঁর কাজে কখনই দলের ছাপ ফেলতে দেননি বলে দাবি করেন কেজরিওয়াল। তিনি দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন।

দিল্লিবাসীরা তাঁরই পরিবারের সদস্য
অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন. তিনি দিল্লিবাসীকে বলতে চান, সবাই তাঁরই পরিবারের সদস্য। কখনও সাহায্যে জন্য যেন কেউ ইতস্তত না করেন। তিনি সবাইকেই সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দিল্লির জন্য প্রচুর কাজ বাকি রয়েছে, তা তিনি একা করতে পারবেন না, জানিয়েছেন কেজরিওয়াল।

মোদীকে বার্তা
এদিন মঞ্চ থেকে কেজরিওয়াল বলেন তিনি এই অনুষ্ঠানে থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। দিল্লির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ চেয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications