হাভানা সিন্ড্রোম: এই রহস্যময় রোগের ফলে কী ঘটে যেতে পারে! ভারতে প্রথম আক্রান্তকে ঘিরে উদ্বেগ
হাভানা সিন্ড্রোম: এই রহস্যময় রোগের ফলে কী ঘটে যেতে পারে! ভারতে প্রথম আক্রান্তকে ঘিরে উদ্বেগ
হাভানা সিন্ড্রোম নিয়ে ইতিমধ্যেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এদিকে, সিআইএ-র এক অফিশিয়াল ভারত সফরে আসার পর থেকে তাঁর শরীরে হাভানা সিন্ড্রোম দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে করোনা অবস্থার মধ্যেই ভারতে সিআইএ-র অফিসারের দেহে এই হাভানা সিন্ড্রোমের চিহ্ন মিলতেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। ২০১৬ সালে কিউবাতে প্রথমবার এই হাভানা সিন্ড্রোম দেখা গিয়েছে। এরপর সেভাবে এই সমস্যা নিয়ে তেমন তোলপাড় দেখা যায়নি। এদিকে, সিআইএ র ডিরেক্টর উইলিয়াম বার্নসের ভারত সফরকালে তাঁর সঙ্গে ছিলেন ওই মার্কিন সিআইএ অফিসার, যাঁরা দেহে পরে হাভানা সিন্ড্রোম দেখা গিয়েছে। মূলত, প্রশ্ন হল কী এই রহস্যময় অসুস্থতা , যা নিয়ে বারবার রাশিয়ার দিকে আঙুল দেখাচ্ছে আমেরিকা।

কমলা হ্যারিসের সফরে কী ঘটে!
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভিয়েৎনাম সফরে যাওয়ার কথা ছিল গত সপ্তাহে। সেখানে যাওয়ার আগেই বহু মার্কিন কূটনীতিবিদ যাঁরা কমলার টিমে ছিলেন, তাঁরা পর পর হাভানা সিন্ড্রোমে আক্রান্ত হন।
এরপর থেকেই ত্রাস শুরু হয়। এরপর সিআইএর ডিরেক্টর ভারত সফরে আসতেই শুরু হয় হাভানা সিন্ড্রোম। উল্লেখ্য, ২০১৬ সালে কিউবাতে প্রথমবার এই রোগের চিহ্ন মেলে। এই রোগের জেরে স্নায়ুগত এক ভয়ানক সমস্যা দেখা যায়। দেখে নেওয়া যাক এই রোগ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য।

২০১৬ সালে কোন সন্দেহজনক ঘটনা ঘটে?
২০১৬ সালে কিউবাতে এই রোগের জটিলতা দেখা যায় আমেরিকান গুপ্তচরদের শরীরে। পরে রাশিয়ার কূটনীতিবিদ ও অস্ট্রিয়া, চিন সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদের শরীরে এই সমস্যা দেখা যেতে শুরু করে। দেখা যায়, কিউবার হাভানাতে যে সমস্ত বিদেশী কূটনীতিবিদরা ছিলেন তাঁদের শরীরে অদ্ভুত এক জটিলতা পাকড়াও করত থাকে। এক অদ্ভুত শারীরিক স্রোত গোটা শরীরে বয়ে যেতে থাকে। আর হাভানার হোটেল রুমেই এটা ঘটে যায়। ফলে বহু দিক থেকে এই আচমকা হওয়া রোগ নিয়ে সন্দেহ জাগে।

রহস্য়ময় রোগে কোন স্নায়ুগত সমস্যা হয়?
এই রোগের শিকার কেউ হলে , আগেই গা বমি ভাবের শিকার হন। এরসঙ্গেই থাকে প্রবল মাথার যন্ত্রণা, দুর্বল হতে থাকে শরীর, একটা মাথা ঘোরা ভাব থাকে, সমস্যা হয় ঘুমোতে। আর স্নায়ুগত সমস্যা সম্বলিত এই রোগে বড় সমস্যা হয়, ভুলে যাওয়ার। অনেকেই শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন আবার অনেকে ভুলে যেতে থাকেন। এই সমস্ত ঘটনার উদ্রেক যেহেতু প্রথমহার হাভানাতে হয়েছিল,তাই এই সমস্যাকে হাভানা সিন্ড্রোম বলা হয়।

কী থেকে হাভানা সিন্ড্রোম হয়?
মূলত, হাভানা সিন্ড্রোমের মূল সমস্যার কারণ এখনও পর্যন্ত সেভাবে আবিষ্কার করতে পারেনননি বিজ্ঞানীরা। বহু সময়ে বহু রহস্যময় কারণ সামনে এসেছে। অনেকেই মনে করেন এটি 'সোনিক অস্ত্র' অনেকেই মনে করেন এটি মানসিক সমস্যা। প্রশ্ন হল, যদি এটি মানসিক সমস্যাই হবে, তাহলে কেন হাভানাতে একই সঙ্গে অতজন কূটনীতিবিদের একই রোগ হল? তাঁরা সকলে কি মানসিক রোগের শিকার ছিলেন? তবে বহু চিকিৎসক বলে থাকেন যে, এটি চিন্তা ও চাপ সংক্রান্ত একটি রোগ। তবে এর নিগূঢ় রহস্য এখনও উদ্ধার হয়নি।












Click it and Unblock the Notifications