হরিয়ানা পুলিশের জালে গোরক্ষক বিট্টু বজরঙ্গি! হাত ধুয়ে ফেলল VHP

হরিয়ানার নুহ জেলায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে গোরক্ষক বিট্টু বজরঙ্গিকে। আর এই গ্রেফতারের পরেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে বলা হয়েছে, বজরং দলের সঙ্গে বিট্টু বজরঙ্গির কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা হল বজরং দল।

রাজ কুমার ওরফে বিট্টু বজরঙ্গি বজরং দলের কর্মী হিসেবেই পরিচিত। তবে বিশ্ব হিন্দু পরিষদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বজরং দলের সঙ্গে কখনই তাঁর কোনও সম্পর্ক ছিল না। এছাড়াও যে ভিডিওটি সে প্রকাশ করেছিল, তার বিষয়বস্তুও যথাযথ নয়।

Bittu Bajrangi

উল্লেখ করা প্রয়োজন ৩১ জুলাই নুহ-তে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বিট্টু বজরঙ্গিকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। এএসপি ঊষা কুণ্ডুর করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিট্টু বজরঙ্গি ও আরও ১৫-২০ জনের বিরুদ্ধে নতুন করে করা এফআইআরের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোরক্ষা বজরং ফোর্স নামে একটি সংগঠনের সভাপতি বিট্টু বজরঙ্গিকে প্রাথমিকভাবে ফরিদাবাদ খেরে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পরে নুহ পুলিশের তরফে জানানো হয়, বিট্টু বজরঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

Bittu Bajrangi

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৩১ জুলাই বিট্টু বজরঙ্গি ও সহযোগীরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ নুহতে মিছিল করেন। ভিএইচপির সেই মিছিলে অবৈধ অস্ত্র নিয়ে জমায়েত করা হয়েছিল বলে অভিযোগ।

বিট্টু বজরঙ্গি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪৮ (দাঙ্গা), ১৪৯ (বেআইনি সমাবেশ), ৩৩২ (আঘাত সৃষ্টি করা), ৩৫৩, ১৮৬ (সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া), ৩৯৫, ৩৯৭ (সশস্ত্র) , ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো) ধারায় পুলিশ অভিযোগ জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+