৭ জুন পর্যন্ত বাড়ল হরিয়ানায় লকডাউনের মেয়াদ, জোড়–বিজোড় পদ্ধতিতে খোলা থাকবে দোকান
৭ জুন পর্যন্ত বাড়ল হরিয়ানায় লকডাউনের মেয়াদ
পশ্চিমবঙ্গের পর এবার হরিয়ানাতেও লকডাউনের মেয়াদ বাড়ানো হল। করোনা সংক্রমণ দমন করতে রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর রাজ্যে কোভিড–১৯ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাব বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে রাজ্যের শপিং মল ও দোকান খোলার সময়ে কিছুটা ছাড় দেওয়ায় স্বস্তি পাওয়া গিয়েছে।

লকডাউন চলবে ৭ জুন পর্যন্ত
রাজ্য চলমান লকডাউন শেষ হোয়ার কথা ছিল ৩১ মে, তবে তা চলবে ৭ জুন পর্যন্ত। হরিয়ানা সরকার এই লকডাউনকে 'মহামারি সতর্কতা/সুরক্ষিত হরিয়ানা' বলে অ্যাখা দিয়েছে। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন যে রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সংক্রমণ আরও কমাতে লকডাউনের মেয়াদ বাড়াবে তবে কিছু নিয়ম শিথিলতা সহকারে।

জোড়–বিজোড় ফর্মুলা
নতুন লকডাউনের নির্দেশিকা অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর তিনটে পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে দোকানিদের রাজ্যে জোড়-বিজোড় সূত্র অনুসরণ করতে হবে। এর অর্থ, বিজোড় সংখ্যার দোকান খোলা রাখা যাবে বিজোড় তারিখে এবং জোড় নম্বরের দোকান খোলা রাখতে হবে জোড় তারিখগুলিতে। মুখ্যমন্ত্রী বলেন, 'বাজার সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছিল এরপরই আমরা সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিই। তবে দোকানগুলি জোড়-বিজোড় ফর্মুলা মেনেই খোলা রাখা হবে।'

শপিং মল খুলে রাখার সময়
এর পাশাপাশি শপিং মল খোলা থাকবে সকাল দশটা থেকে বিকেল ৬টা পর্যন্ত তবে নির্দিষ্ট শর্ত মেনে। শপিং মলের আকার অনুযায়ী সেখানে কত লোক প্রবেশ করতে পারবে তা নির্ভর করবে। তবে শপিং মলে প্রবেশের পর সেখানে সীমিত সময় পর্যন্ত থাকার অনুমতি রয়েছে। নির্দিষ্ট সময়ে মলের অভ্যন্তরে থাকা ব্যক্তির সংখ্যার ভিত্তিতে অন্যদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বর্তমান নির্দেশে রাত্রীকালিন কার্ফু রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত থাকবে। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে সমস্ত সিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ রাখা হবে।

রাজ্যে করোনা পরিস্থিতি
শনিবার হরিয়ানায় নতুন করে ১,৮৬৮টি কেস সনাক্ত হয়। এই নিয়ে মোট করোনা কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৫৩,৯৩৭টি। শনিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩,৭৫২ জন মানুষ। শনিবার রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৯৭ জনের এবং রাজ্যে মৃতের সংখ্যা ৮,১৩২। হরিয়ানায় সক্রিয় কেসের সংখ্যা ২৩,০৯৪টি।












Click it and Unblock the Notifications