চাকরিতে সংরক্ষণ আর কৃষি ঋণ মকুবের ভোট প্রতিশ্রুতি দিয়েই হরিয়ানায় ইস্তেহার প্রকাশ কংগ্রেসের
হরিয়ানার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহারের প্রথমেই ভোট প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ।
হরিয়ানার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহারের প্রথমেই ভোট প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ। চাকুরি পাননি এমন শিক্ষিত যুবকদের মোটা টাকা ভাতা এবং প্রবীণ ও গৃহবধূদের কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছে হরিয়ানা কংগ্রেস।

এই কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি অবশ্য মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভা ভোটের জয়ের পর রেখেছিল কংগ্রেস। মধ্য প্রদেশে ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের চাষিদের কৃষিঋণ মকুব করেছিল কমলনাথ সরকার। হরিয়ানার ক্ষেত্রেও তার অন্যথা হবে না বলেই দাবি হাইকমান্ডের।
হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী শৈলজার উপস্থিতিতেই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন গুলাম নবি আজাদ এবং বিধায়ক কিরণ চৌধুরি।
হরিয়ানার চাষিদের কথা মাথায় রেখেই মূলক ইস্তেহার তৈরি করা হয়েছে কংগ্রেসের। কৃষিঋণ মকুব ছাড়াও বিদ্যুতের বিল কমানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইস্তেহারে। প্রতিবছরই চাষের কাছে সাব মার্সিবল ব্যবহারের কারণে বিপুল পরিমান বিদ্যুতের বিল দিতে হয় চাষিদের। তাই নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে। তাই ইস্তেহারে বলা হয়েেছ কংগ্রেস ক্ষমতায় এলে, মাসে ৩০০ ইউনিট বিদ্যুত বিনামূল্যে দেওয়া হবে। ৩০০ ইউনিটের উপর বিদ্যুতের খরচ হলে বিল ধার্য করা হবে। তবে সেটাও ন্যূনতম হবে বলে জানানো হয়েছে।
এমনকী মহিলাদের মালিকানাধীন সম্পত্তিকরে ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আর ফসল পোড়ানোর সমস্যা থেকে বাঁচতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications