Arvind Kejriwal: খুবই শীঘ্রই মুখ্যমন্ত্রী পদ হারাবেন কেজরিওয়াল! বড় ইঙ্গিত মোদীর মন্ত্রীর
Arvind Kejriwal: খুবই শীঘ্রই দিল্লির মুখ্যমন্ত্রী পদ হারাবেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)! গ্রেফতারি নিয়ে চলা বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। গত কয়েকদিন আগেই আবগারী মামলায় আম আদমি সুপ্রিমোকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এরপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন। যদিও এখনও দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ইডি হেফাজতে থেকেই প্রশাসনিক কাজ সামলাচ্ছেন।

আর তা নিয়েই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয়মন্ত্রীর। বলেন, কেজরিওয়ালের (Arvind Kejriwal) মুখ্যমন্ত্রী পদ যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ম্যাডাম অর্থাৎ সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal) ওই পদে বসার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) এর। আজ শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে একাধিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। আর তা বলতে গিয়েই অরবিন্দ কেজরিওয়ালে গ্রেফতারি এবং তাঁর স্ত্রীকে তীব্র আক্রমন শানান।
কেন্দ্রীয়মন্ত্রীর দাবি, কেজরিওয়ালের (Arvind Kejriwal) স্ত্রী শুধু রাজস্ব পরিষেবার সহকর্মীই ছিলেন না। তিনি সবাইকে দূরে সরিয়ে দিয়েছেন। এখন ম্যাডাম সম্ভবত শীর্ষ পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আপ সুপ্রিমোর গ্রেফতারি নিয়ে বলেন, কেজরিওয়ালকে নয়বার নোটিশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শেষমেশ মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডিকে যেতে হয়েছে। তবে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের সময় খুবই সীমিত বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বলে রাখা প্রয়োজন, দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কেজরিওয়ালের পদে থাকা নিয়ে সম্প্রতি মামলা হয় দিল্লি হাইকোর্টে। যদিও সেই মামলা খারিজ করে দেয় আদালত। ফলে জেলে থেকে মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের থাকা নিয়ে কোনও জটিলতা। নেই আর।
যদিও আপেরই একটি সূত্র বলছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)-কে চাইছেন বেশ কয়েকজন আপ নেতা। এমনকি দলীয় বৈঠকে প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছুই জানান হয়নি। আর সেখানে দাঁড়িয়ে কেন্দ্রিয় মন্ত্রীর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। যা নিয়ে অস্বস্তি বেড়েছে ভারতের। আর এর মধ্যেই এদিন কেজরিওয়াল ইস্যুতে= মন্তব্য করেছে রাষ্ট্রপুঞ্জও। যা নিয়ে আরও বেড়েছে অস্বস্তি।
-
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন











Click it and Unblock the Notifications