গুরগাঁওয়ে বিচারকের স্ত্রীকে গুলি করে খুন, পুত্র মৃত্যুসজ্জায়, কারণ নিয়ে এখনও ধোঁয়াশা
গুরুগ্রামের বিচারক কৃষ্ণকান্ত শর্মার স্ত্রী ও পুত্রকে একেবারে কাছে থেকে গুলি করেছে তাঁরই ব্যক্তিগত দেহরক্ষী। ঘটনাটি ঘটেছে শনিবার।
গুরুগ্রামের বিচারক কৃষ্ণকান্ত শর্মার স্ত্রী ও পুত্রকে একেবারে কাছে থেকে গুলি করেছে তাঁরই ব্যক্তিগত দেহরক্ষী। ঘটনাটি ঘটেছে শনিবার। কৃষ্ণকান্তের স্ত্রী রীতু (৩৮) ও পুত্র ধ্রুব (১৮)-কে সেক্টর ৪৯ এর আর্কাডিয়া মার্কেটের সামনে গুলি করে খুন করা হয়।

ঘটনার পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলার তখনই বুলেটের আঘাতে মৃত্যু হয়। কারণ তাঁর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। এদিকে পুত্র হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। রীতুদেবীর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যক্তিগত দেহরক্ষী মহীপাল সিং নিজের সার্ভিস রিভলভার থেকে প্রথমে রীতুদেবীকে এ পরে ধ্রুবকে গুলি করে। সেই ঘটনা অনেক প্রত্যক্ষদর্শীই ভিডিও করেন।
বিচারকের স্ত্রী ও পুত্রকে গুলি করার পরে দেহরক্ষী মহীপাল সিং ফোন করেন কৃষ্ণকান্তকে। ঠান্ডা গলায় জানায়, আমি আপনার স্ত্রী-পুত্রকে গুলি করেছি। এমনকী নিজের মা ও আরও কয়েকজনকে এই ঘটনার কথা ফোনে জানায় মহীপাল।
পরে এনকাউন্টার করে ফরিদাবাদ রোড থেকে মহীপালকে পুলিশ গ্রেফতার করেছে। তবে কেন সে এমন হাড়হিম করা কাণ্ড করল তার কারণ এখনও অজানা রয়েছে।












Click it and Unblock the Notifications