মোরবি ব্রিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এত কম ক্ষতিপূরণ? Gujarat HC-এর তোপে বিজেপি সরকার
গুজরাট নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল বিজেপি সরকারের! মোরবি ব্রিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ গুজরাট হাইকোর্টের। কেন ঘটনায় মৃতদের আত্মীয়দের এত কম ক্ষতিপূরণ তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। শুন
গুজরাট নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল বিজেপি সরকারের! মোরবি ব্রিজ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ গুজরাট হাইকোর্টের। কেন ঘটনায় মৃতদের আত্মীয়দের এত কম ক্ষতিপূরণ তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। শুনানিতে স্পষ্ট আদালত জানায়, ক্ষতিপূরণ অবশ্যই যুক্তিসঙ্গত হওয়া উচিত।

মোরবি ব্রিজ দুর্ঘটনায় ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এবং গুরুত্ব বিচার করে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। আর সেই তদন্তে ইতিমধ্যে একাধিক গাফিলতির ঘটনা সামনে এসেছে। শুধু তাই নয়, ফরেন্সিকের তদন্তেও চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এসেছে। যদিও এই ঘটনার পরেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
শুধু তাই নয়, রাজ্যের তরফে ক্ষতিপুরণও ঘোষণা করা হয়। আর সেই ক্ষতিপূরণের অঙ্ক নিয়েই যাবতীয় বিতর্ক। রাজ্যের তরফে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা মোটেই যথেষ্ট নয় বলে গুজরাট হাইকোর্টে মামলা হয়। আর এই মামলার শুনানিতেই হাইকোর্ট রাজ্য সরকারকে কার্যত তীব্র ভতসনা করে। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়, নিহতদের স্বজনদের দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত হতে হবে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষতিপূরণ যাতে পর্যাপ্ত হয় সেটিও বলা হয়েছে। এমনকি দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা খুব ই কম বলেও পর্যবেক্ষণ গুজরাট হাইকোর্টের।
আর এরপরেই রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যেখানে রাজ্যের ক্ষতিপূরণ নীতি কি আছে সে বিষয়ে স্পষ্ট ভাবে জানানো কথা বলেছে ক্ষুব্ধ হাইকোর্ট। এমনকি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্যে বিস্তারিত নীতি বানানোর নিদেশ দিয়েছে। এমনকি নিহতদের পরিবারের তথ্যও প্রকাশ্যে আনতে হবে বলে জানিয়েছে আদালত।
যা রীতিমত ভোটের মুখে অস্বস্তিতে ফেলে দিয়েছে গুজরাটের বিজেপি সরকারকে। বলে রাখা প্রয়োজন, এবার বিজেপির কাছে গুজরাট নির্বাচন একেবারে প্রেস্টিজিয়াস ইস্যুতে। একাধিক ইস্যুকে সামনে রেখে সে রাজ্যে ভোট হতে চলেছে। আর এরমধ্যে আম আদমি পার্টি যথেষ্ট প্রভাব ফেলেছে বিজেপি গড়ে। ফলে মোদী-শাহের কাছে বড় চ্যালেঞ্জ নিজেদের গড় আগলে রাখাটা। যদিও একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে হাতিয়ার করেই প্রচার করছে বিজেপি।
কিন্ত্য ভোটের আগে মোরবি ব্রিজ দুর্ঘটনায় রীতিমত চাপে ফেলে দিয়েছে সে রাজ্যের বিজেপি সরকারকে। আর এর মধ্যেই ক্ষতিপূরণ ইস্যু তে এবার গুজরাট হাইকোর্টের তোপের মুখে পড়ল সরকার। যা আরও চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications