রাহুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নালিশ কমিশনে
গুজরাত ভোটের মধ্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নালিশ জমা পড়ল নির্বাচন কমিশনে।
গুজরাত ভোটের মধ্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নালিশ জমা পড়ল নির্বাচন কমিশনে। ১২৬ নম্বর জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে।

নির্বাচন কমিশনে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বলা হয়েছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয় টিভি চ্যানেলকে সাক্ষাতকার দিয়েছেন রাহুল, যা নিয়মবিরুদ্ধ।
কমিশনের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিক বিবি সোয়াইন জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। ইন্টারভিউয়ের ডিভিডি-ও সংগ্রহ করেছি। রাহুল গান্ধী নিয়মভঙ্গ করেছেন কিনা তা পরীক্ষা করে দেখা হবে।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে গুজরাতে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ায় ভোটের ৪৮ ঘণ্টা আগে ইন্টারভিউ দেওয়া যায় না। রাহুল সেটাই করেছেন। নির্বাচন কমিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে গোয়েল আশাপ্রকাশ করেছেন।
শনিবার প্রথম দফায় ৮৯টি আসনে গুজরাতে ভোট হয়েছে। ১৮২টি আসনের মধ্যে বাকী আসনগুলিতে বৃহস্পতিবার ভোট হবে। প্রথম দফায় ভোট পড়েছে ৬৬.৭৫ শতাংশ। দ্বিতীয় দফায় কত ভোট পড়ে সেদিকেই সকলের নজর রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications