বিয়ের পরেও শাঁখা-সিঁদুর পরতে নারাজ! জেনে নিন কী বলছে হাইকোর্ট
বিয়ের পরেও শাঁখা-সিঁদুর পরতে নারাজ! জেনে নিন কী বলছে হাইকোর্ট
বিয়ের পরেও যদি কোনও নারী শাঁখা-সিঁদুর পরতে না চান তাহলে বিয়েকে অস্বীকার করা বোঝায়। সোমবার একটি মামলার পর্যবেক্ষণে এমনই জানিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। হিন্দু ধর্মে শাঁখা-সিঁদুর বিয়ের অন্যতম অংশ বলে জানানো হয়েছে।

শাঁখা-সিঁদুর না পরলে বিয়ে অস্বীকার
বিবাহ বিচ্ছেদের মামলার পর্যবেক্ষণে নজিরবিহীন মন্তব্য করেছে গুয়াহাটি হাইকোর্ট। প্রধানবিচারপতি অজয় লাম্বা এবং বিচারপতি সৌমিত্র সাইকিয়ার বেঞ্চ বলেছে, হিন্দু ধর্মমতে শাঁখা-সিঁদুর বিবাহিত মহিলাদের পরতে হয়। এই দুট জিনিস পরতে অস্বীকার করা মানে তিনি তাঁর বিবাহিত সম্পর্ককে অস্বীকার করছেন। এক্ষেত্রে স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন।

বিচ্ছেদের মামলা
গুয়াহাটি হাইকোর্টে একটি বিচ্ছেদের মামলার পর্যবেক্ষণে এই মন্তব্য করেছেন দুই বিচারপতি। এর আগে যদিও স্বামীর দায়ের করা মামলার খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারপরে স্ত্রীর শাখা সিঁদুর না পরার কথা অভিযোগ করেন স্বামী। তার প্রেিক্ষতেই এই ঐতিহাসিক মন্তব্য করেছেন বিচারপতি।

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
গুয়াহাটির বাসিন্দা স্বামী অভিযোগ করেছিলেন ২০১২ সালে তাঁদের বিয়ে হওয়ার পর থেকে সম্পর্ক মধুর হয়নি। স্ত্রী যৌথ পরিবরে থাকতে রাজি হয়নি কোনও দিন। এই নিয়ে অশান্তি প্রায় লেগেই থাকত। স্ত্রী সন্তান ধারণে অক্ষম বলেও অভিযোগ করা হয়েছে বিচ্ছেদের মামলায়। ২০১৩ সাল েথকেই তাঁরা আলাদা থাকেন বলে জানিয়েছিলেন স্বামী।

স্ত্রীর পাল্টা অভিযোগ
স্ত্রী পাল্টা আদালতে জানায়, শ্বশুরবাড়ির লোকেরা পণ চাইত তাঁর কাছে। তাঁকে খাবার দেওয়া হত না। এমনকী অসুখ করলে ওষুধও দেওয়া হত না। তারপরে তাঁকে তাঁর দাদার বাড়িতে ফেলে রেখে আসা হয় বলে অভিযোগ করেছেন স্ত্রী।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications