শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা জঙ্গিদের, আহত ২ আধাসেনা

ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরের লালচকে রবিবার সকালে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ততে আহত হয়েছেন ২ সিআরপিএফ জওয়ান এবং ২ পথচারী।

ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরের লালচকে রবিবার সকালে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ততে আহত হয়েছেন ২ সিআরপিএফ জওয়ান এবং ২ পথচারী। লালচকের প্রতাপ পার্কে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। অতর্কিত হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন পথচারীরা। সেই সুযোগ নিয়েই জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায় বলে সূত্রের খবর।

শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা জঙ্গিদের

এদিকে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আগত অবস্থায় ২ সিআরপিএফ জওয়ান এবং ২ পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

দিবেন্দর সিংয়ের গ্রেফতারির পর এই প্রথম জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। কাশ্মীরের দুই শীর্ষ জঈশ জঙ্গির সঙ্গে গ্রেফতার করা হয় ডিএসপি দিবেন্দর সিংকে। সংসদ হামলায় তাঁর জড়িত থাকার সম্ভবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+