হোয়াটসঅ্যাপ শুধু প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছিল, আড়ি পাতা বিতর্কে দাবি সরকারি সূত্রের

হোয়াটসঅ্যাপ শুধু প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছিল। হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে চলতে থাকা বিতর্কে নিজেদের সাফাইতে বলল সরকার।

হোয়াটসঅ্যাপ শুধু প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছিল। হোয়াটসঅ্যাপে আড়ি পাতা নিয়ে চলতে থাকা বিতর্কে নিজেদের সাফাইতে বলল সরকার। এর আগে সরকারের পক্ষে দাবি করা হয়েছিল যে আড়ি পাতা সংক্রান্ত কোনও তথ্য হোয়াটসঅ্যাপের থেকে পায়নি তারা। তবে গতকাল হোয়াটসঅ্যাপ বিবৃতি জারি করে জানায় যে মে মাসে তারা সরকারকে আড়ি পাতা নিয়ে সতর্ক করেছিল। সরকার জানায় মে মাসে সরকারের প্রযুক্তিগত একটি সংস্থাকে ত্রুটির বিষয়ে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। তবে সরকারের দাবি, সেই সময় স্পষ্ট করে আড়ি পাতার কথা জানানো হয়নি। এমন কি পেগাসাস ম্পাইওয়্যারেরও উল্লেখ ছিল না তাতে।

হোয়াটসঅ্যাপের বক্তব্যে অস্বস্তিতে পড়ে সরকার

হোয়াটসঅ্যাপের বক্তব্যে অস্বস্তিতে পড়ে সরকার

এই বিতর্কে গতকালই মুখ খোলে হোয়াটসঅ্যাপ। তাদের বক্তব্য, আমাদের মূল উদ্দেশ্য হোয়াটস্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করা। গত মে মাসেই একটি নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করা হয় এবং ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করা হয়। হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, তাদের কিছু প্রযুক্তিগত ত্রুটি ছিল। যার ফাঁকফোকর খুঁজে বের করেই এই হ্যাকিং চালানোর প্রচেষ্টা করা হয়েছে। এই বিষয়ে তারা ভারত সরকারকে গত মে মাসেই অবগত করেছিল।

সরকারকে দোষারোপ করা অর্থহীন বলে মালভিয়ার মন্তব্য

সরকারকে দোষারোপ করা অর্থহীন বলে মালভিয়ার মন্তব্য

এদিকে আড়ি পাতা বিতর্কে হোয়াটসঅ্যাপের বক্তব্যকে ব্যবহার করে কেন্দ্রকে আক্রমণ করা বৃথা বলে মন্তব্য করলেন কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতা অমিত মালভিয়া। গতকাল এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতা বলেন, "হোয়াটসঅ্যাপের বক্তব্যকে আমরা সর্বাঙ্গীন সত্য হিসেবে মানতে পারি না। সেই বক্তব্যের নিরিখে সকারকে আক্রমণ করা যায় না।" পাশাপাশি তিনি দাবি করেন যে হোয়াটসঅ্যাপ প্রমাণ করুক যে সরকারকে তারা এই বিষয়ে আগেই অবগত করেছিল।

হোয়াটসঅ্যাপকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ

হোয়াটসঅ্যাপকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ

মালভিয়া বলেন, "হোয়াটসঅ্যাপ যদি সত্যি সত্যি সরকারকে এই আড়ি পাতার বিষয়ে জানিয়েছিল, তাহলে সেই নথি কই? তাদের উচিৎ সরকারকে পাঠানো সেই চিঠি তারা সর্বসামক্ষে তুলে ধরুক।" পাশাপাশি সরকারের পক্ষ নিয়ে তিনি দাবি করেন, "স্বরাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার গণমাধ্যমে জানিয়ে দিয়েছে যে ইজরায়েলের সংস্থা এনএসও-র তৈরি করা স্পাইওয্যার তারা তাদের কোনও সংস্থাকেই ব্যবহার করতে দেয়নি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+