নরেন্দ্র মোদী সরকার চাকরির বাজারে জোয়ার আনতে চলেছে! ১০ রাজ্যে নয়া প্রজেক্ট ঘিরে কিছু পরিসংখ্যান

করোনার জেরে ধুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে রীতিমতো উদ্যোগী নরেন্দ্র মোদী সরকার। আর সেদিকে নজর দিয়েই ১০ রাজ্যে একাধিক নামীদামী প্রজেক্টকে অনুমোদিত করেছে নরেন্দ্র মোদী সরকার। একনজরে দেখে নেওয়া যাক দেশে চাকরি ক্ষেত্রে জোয়ার আনতে কোন কোন সম্ভাবনা প্রজেক্টকে অনুমোদন করল সরকার।

২৮ প্রজেক্ট ১০ হাজার চাকরি

২৮ প্রজেক্ট ১০ হাজার চাকরি

প্রসঙ্গত, নতুন ২৮ টি প্রজেক্ট সরকার আনতে চলেছে সিইইফপিপিসি স্কিমের আওতায়। এটি আন্তঃমন্ত্রক অ্যাপ্রুভাল কমিটির অনুমোদন সদ্য পেয়েছে। এই স্কিমগুলি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, অসম, মনিপুরে লাগু হবে। প্রসঙ্গত, স্কিমের আওতায় বিজেপি শাসিত রাজ্যগুলি লাভবান হবে। এর হাত ধরে ১০ হাজারের বেশি চাকরির সম্ভাবনা রয়েছে।

 প্রজেক্টে উত্তর পূর্বের জন্য কয়েক কোটির ঘোষণা!

প্রজেক্টে উত্তর পূর্বের জন্য কয়েক কোটির ঘোষণা!

প্রসঙ্গত, উত্তরপূর্বের রাজ্যগুলির মধ্যে ৬ টি রাজ্য এই প্রজেক্টের হাত ধরে লাভবান হবে। ৪৮, ৮৭ কোটি টাকার এই প্রজেক্টে ২০, ৩৫ কোটি টাকা আসছে সরকারের তরফে। প্রজেক্টের মোট খরচ ৩২০. ৩৩ কোটি টাকা।

 কেন্দ্রের তরফে কোন সমর্থন?

কেন্দ্রের তরফে কোন সমর্থন?

মোট ৩২০. ৩৩ কোটি টাকার মধ্যে এই প্রজেক্টে ১০৭. ৪২ কোটি টাকা খরচ করা হবে কেন্দ্রের তরফে। ক্রিয়েশন অর এক্সপ্যানসান অফ ফুড প্রসেসিং অ্যান্ড প্রিভেনশন ক্যাপাসিটিস -এর আওতায় এই সুযোগ আসছে।

 অর্থের যোগান কোথা থেকে?

অর্থের যোগান কোথা থেকে?

প্রসঙ্গত, জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা থেকে এই বিপুল পরিমাণ অর্থের যোগান প্রয়োজনে যোগানো হবে। গোটা বিষয়টি নিয়ে সদ্য বৈঠক হয়েছে। বৈঠকের পৌরহিত্য করেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+