অক্সিজেন সংকট কাটাতে দেড় লক্ষ অক্সিকেয়ার সিস্টেম কেনা হবে পিএম কেয়ার্স-এর অর্থে

দেশজুড়ে অক্সিজেনের প্রবল সংকট কাটাতে এবার পিএম কেয়ার্সের ফান্ড থেকে ডিআরডিওর দেড় লক্ষ অক্সিকেয়ার কিনবে মোদী সরকার। এদিন প্রধানমন্ত্রী নিজে একথা জানিয়েঠছেন। মনে করা হচ্ছে বিদেশ থেকে অক্সিজেন প্ল্যান্টের আমদানী সহ এই ধরনের একাধিক পদক্ষেপ দেশে অক্সিজেনের ঘাটতিকে কমিয়ে আনবে।

অক্সিজেন সংকট কাটাতে দেড় লক্ষ অক্সিকেয়ার সিস্টেম কেনা হবে পিএম কেয়ার্স-এর অর্থে

উল্লেখ্য, এই অক্সিকেয়ার সিস্টেমগুলি সিলিন্ডার থেকে দ্রুত রোগীর শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। দেশের বুকে করোনার দ্বিতীয় স্রোতে অক্সিজেনের চাহিদা প্রবল পরিমাণে বাড়ছে। এমন পরিস্থিতিতে অক্সিকেয়ার সিস্টেম অবস্থাকে একটু নিয়ন্চ্রণে আনতে পারে। অনেক ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে অক্সিকেয়ার সিস্টেমের অভাবে দেশের বহু জায়গায় করোনা রোগীরা শ্বাসকষ্টে পড়ে যাচ্ছেন। যে পরিমাণ অক্সিমিটার কেনা হচ্ছে, তারমদ্যে ১ লক্ষ ম্যানুয়েল বাকি ৫০ হাজার অটোমেটিক।

এদিকে , বিশেষজ্ঞদের দাবি, মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে মেডিক্যাল অক্সিজেনের সংকট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আউটপুট ২৫ শতাংশ হিসাবে ধরেই এই আশা করা যাচ্ছে। প্রসঙ্গত, মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে পরিকাঠামো আরও সুঠাম হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণই এই অনুমান বিশেষজ্ঞদের।

এদিকে এই অক্সিকেয়ার সিস্টেমগুলি স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করলে তাঁদের পরিশ্রম কেটে যাবে বলে মনে করা হচ্ছে। এর আগে করোনার জন্য আপৎকালে গঠিত পিএম কেয়ার্স ফান্ড থেকে ৫৫১ টি মাইক্রো অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপর সেই ফান্ড থেকে এল অক্সিকেয়ার কেনার পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+