অসমের সোনালী দিনের সূচনা, বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরের পর বললেন অমিত শাহ

অসমের সোনালী দিনের সূচনা, বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরের পর বললেন অমিত শাহ

সোমবার ঐতিহাসিক বোড়ো শান্তি চুক্তি সই করল কেন্দ্র। সোমবার উত্তর-পূর্বের অন্যতম বিচ্ছিনতাবাদী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে কেন্দ্র। পৃথক বোড়োল্যান্ড রাষ্ট্র দাবি জানিয়ে আন্দোলন করা অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়নও (এবিএসইউ) এই চুক্তিতে স্বাক্ষর করে।

ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

কেন্দ্র নিষিদ্ধ সংগঠনের দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী সর্ববানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আজ কেন্দ্র, অসম সরকার এবং বোড়ো প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি অসম এবং বোড়ো জনগণের সোনালী ভবিষ্যত নিশ্চিত করবে।'

বোড়ো আদিবাসীদের অর্থনৈতিক সাহায্য

বোড়ো আদিবাসীদের অর্থনৈতিক সাহায্য

এই চুক্তি স্বাক্ষরের ফলে বোড়ো আদিবাসীদের রাজনৈতিক ও অর্থনৈতিক সাহায্য দেওয়া হবে। পৃথক বোড়োল্যান্ড রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটির সংগঠনের মূল দাবি থেকে সরে আসার কথা সংগঠনগুলি মেনে নেওয়ায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে ২৩ জানুয়ারি অসমের ৮ টি নিষিদ্ধ সংগঠনের মোট ১৫৫০ জন পুলিশের কাছে আত্মসমর্পণ কের বলে জানান অমিত শাহ। গত ২৭ বছরে এটি তৃতীয় বোড়ো শান্তি চুক্তি।

নিষেধাজ্ঞা উঠল বিদ্রোহী সংগঠনের উপর থেকে

নিষেধাজ্ঞা উঠল বিদ্রোহী সংগঠনের উপর থেকে

গতবছরের ২৫ নভেম্বর অসমের বোড়ো জনগোষ্ঠীদের বিদ্রোহী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ডের উপর আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ১৯৯০ সালে প্রথমবার এই সংগঠনটির উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে প্রতি পাঁচ বছর অন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সরকার। আজকের এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সংগঠনটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র।

৩০ বছর পর নিষেধাজ্ঞা উঠল

৩০ বছর পর নিষেধাজ্ঞা উঠল

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৯ নভেম্বর পর্যন্ত ৬২টি হিংসাত্বক ঘটনার সঙ্গে জড়িত ছিল উক্ত সংগঠনটি। এই ঘটনাগুলিতে ১৯জন সাধারণ মানুষ প্রাণ হারান। এছাড়া ৫৫জন কট্টরপন্থীকে সরকার খতম করেছে বলেও জানিয়েছে। এছাড়া ৪৪৪টি অস্ত্র বাজেয়াপ্ত সহ মোট ৪৫০ বিদ্রোহীকে গ্রেফতার করার কথআও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+