লালগ্রহের কক্ষপথে মঙ্গলযানের এক মাস পূর্তি উদযাপনে গুগলের অনবদ্য ডুডল

তবে এই ডুডলটি আন্তর্জাতিক ডুডল নয়। শুধুমাত্র ভারতের হোম পেজের জন্যই তৈরি করা হয়েছে। এই ভারতের মঙ্গল অভিযান একটা বড় সাফল্য। কারণ প্রথম প্রচেষ্টাতে শুধু সফল হওয়াই নয়, সবচেয়ে কম খরচে মঙ্গল অভিযানও বটে। এই মঙ্গল অভিযানে খরচ হয়েছে মাত্র ৭৪ মিলিয়ন ডলার।
মার্স অরবিটার মিশন (মম) ২০১৩ সালের ৫ নভেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল। চেন্নাই থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শ্রীহরিকোটা থেকে পোলার রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছিল।
গুগল যে ডুডলটি বানিয়েছে তাতে, ইংরাজি শব্দে লেখা গুগুল-এ দ্বিতীয় 'o'-এর জায়গায় মঙ্গল যানের ছবি দেওয়া হয়েছে। পশ্চাৎপটে লালগ্রহের কিছুটা অংশ দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications