কমল সোনার দাম! বাড়ল রুপো, টাকা
কমল সোনার দাম! বাড়ল রুপো, টাকা
মঙ্গলবারের পর বুধবারেও সোনার দামে পতন। এদিন ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৪৮১৫ টাকায়। যা মঙ্গলবারের থেকে ৫৯৫ টাকা কম। অন্যদিকে ডলারের তুলনায় এদিন টাকার দামেও কিছুটা সংশোধন হয়েছে। তবে রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি কিলোগ্রাম রুপোর দাম এদিন বেড়ে ৪৬,২৪০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

কমেছে সোনার দাম
এর আগে ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল ৪৫ হাজারে। তবে অনেক বিশ্লেষক সোনার দাম নিয়ে আশাবাদী ছিলেন। কেননা করোনার ভয়, শেয়ারবাজারে হ্রাস, ডলারের বিপরীতে টাকার দাম হ্রাস পাওয়ায় নিরাপদ বিনিয়োগে সন্ধানের কারণে ১০ গ্রাম সোনার খুব তাড়াতাড়ি ৫০ হাজারের মাত্রা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এপ্রিলে সোনার দাম ০.১৫ শতাংশ করেন ১০ গ্রাম পিছু ৪৩,৬৭৬-এ দাঁড়িয়েছে। এদিন বিশ্বব্যাপী সোনার দাম হ্রাস পেয়েছে। নিউইয়র্কে সোনার দাম ০.০৮ শতাংশ কমে ১৬৫৮.৯০ ডলার প্রতি আউন্স হয়েছে।

বেড়েছে রুপোর দাম
এদিন বেড়েছে রুপোর দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপো কেজি পিছু ১১৮ টাকা বা ০.২৬ শতাংশ বেড়ে ৪৬,৮৪০ টাকায় দাঁড়িয়েছে।

টাকার দাম বেড়েছে
মঙ্গলবার টাকার দাম ছিল ডলার পিছু ৭৪.০৮ টাকা। এদিন তা হয়েছে ৭৩.৮০ টাকা।












Click it and Unblock the Notifications