সোনা-রুপোর বাসনে খাবেন ট্রাম্প, আর কী থাকছে ট্রাম্পের আপ্যায়ণে, এক নজরে
সোনা-রুপোর বাসনে খাবেন ট্রাম্প, আর কী থাকছে ট্রাম্পের আপ্যায়ণে, এক নজরে
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে পা রাখবেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে আসছে মেয়ে- জামাইও। মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় এখন রাজধানীর বুকে সাজ সাজ রব। কোথাও কেনও ত্রুটি যেন না থাকে তার ব্যবস্থাপনায় মগ্ন মোদীর পারিষদরা। এলাহি আয়োজন করা হয়েছে ট্রাম্পের অভ্যর্থনায়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পরিচয় করাতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। জয়পুর থেকে আনানো হয়েছে সোনা-রুপোর বাসন। রসনা তৃপ্তিতেও এলাহি বন্দোবস্ত করা হয়েছে।

সোনা-রুপোর বাসনে খাবেন ট্রাম্প
ভারতও যে ঐশ্বর্যের দিক থেকে কোনও অংশে কম নয় তা জাহির করতেই কোনও খামতি রাখছে না মোদী সরকার। জয়পুর থেকে বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে সোনা-রুপোর তৈরি খাবার প্লেট, ডাইনিং সেট। এই বাসনেই মার্কিন প্রেসিডেন্টকে খাবার পরিবেশন করা হবে। প্রস্তুত কারক অরুণ পাবুওয়াল জানিয়েছেন, এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্যও এই আয়োজন করেছিলেন তাঁরা।

রসনাতৃপ্তিতে এলাহি আয়োজন
ভারতীয় রন্ধনের সঙ্গে ট্রাম্প যাতে পরিচিত হতে পারেন তার আয়োজনে কোনও খামতি রাখছেনা দিল্লির প্রসিদ্ধ রেস্তোরাঁ বুখারা। ট্রাম্পের পছন্দের কথা মাথায় রেখে ট্রাম্প প্ল্যাটার তৈরি করেছে এই রেস্তরাঁ। সখানে এমএফ হুসেনে আঁকা একটি অ্যাপ্রন উপহার দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে। খাদ্য তালিকায় থাকছে ডায়েট কোক, চেরি ভেনিলা আইসক্রিম। গত ৪১ বছর ধরে এই রেস্তরাঁ নিজেদের মেনুতে কোনও পরিবর্তন আনেনি। এই রেস্তরাঁর জনপ্রিয়তা তন্তুর এবং কাবাবের জন্য। ট্রাম্পের আগে বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ বুশ, ভ্লাদিমির পুটিন, দলাই লামা সহ একাধিক ব্যক্তিত্ব এই রেস্তরাঁয় খাবার খেয়েছেন। তন্তুরির পাশাপাশি রেস্তরাঁর বিশেষত্ব ডাল বুখারা পরিবেশন করা হবে মার্কিন প্রেসিডেন্টকে এমনই খবর পাওয়া গিয়েছে।

ট্রাম্প থাকবেন ৮ লাখের স্যুইটে
দিল্লির আইটিসি ময়ূরার যে স্যুইটে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন তার এক রাতের ভাডা ৮ লাখ টাকা। এই নিয়ে চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট যিনি আইটিসি ময়ূরার অতিথি তালিকা সমৃদ্ধ করতে চলেছেন। দিল্লির সর্দার প্যাটেল মার্গের আইটিসি ময়ূরার ১৪ তলার এই চাণক্য স্যুইটে এর আগে অতিথি হিসেবে ছিলেন বারাক ওবামা, বিল ক্লিন্টন এবং জর্জ বুশ। এক মাত্র এই হোটেলেই হু-র নির্ধারিত দূষণ মুক্ত বাতাস পাওয়া যায়। দিল্লির বায়ুদূষণ এড়াতে তাই এই হোটেলকেই বেছে নিয়েছ্ন মার্কিন প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications