উড়ান শুরুর সময় ইঞ্জিনে আগুন গো এয়ারের বিমানে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
উড়ান শুরুর সময় ইঞ্জিনে আগুন গোএয়ারের বিমানে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল গো এয়ারের বিমান। টেক অফের সময়ই বেঙ্গালুরু বিমান বন্দরে গোএয়ারের বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়। এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।

বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ যাচ্ছিল বিমানটি। রানওয়েতে ছুটতে শুরু করা মাত্রই ইঞ্জিনে আগুন ধরে। আপৎকালীন পরিস্থিতিতে বিমান থামান পাইলট। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন রানওয়েতে থাকা দমকলের সামায্যে। জরুরি ভিত্তিতে বিমান থেকে যাত্রী এবং ক্রুেদর বের করে আনা হয়।
গোএয়ারের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সব যাত্রীরাই নিরাপদে রয়েছে। তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দিনের মত সেই বিমান বাতিল করা হয়েছে। অল্পের জন্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।












Click it and Unblock the Notifications